Thursday, June 11, 2026

‘বাঘ’-এর আতঙ্কে কাঁটা দুর্গাপুর

Date:

Share post:

কোন্ননগরের পরে এবার দুর্গাপুর। জ্বলজ্বল চোখে ঘুরে বেড়াচ্ছে অজানা জন্তু। সন্ধে নামতেই তঠস্থ দুর্গাপুরবাসী। আতঙ্কে কাঁটা হয়ে রয়েছে দুর্গাপুরের ৮ নম্বর ওয়ার্ডের বেনাচিতির প্রান্তিকা এলাকা।

দুর্গাপুরের ৮ নম্বর ওয়ার্ডের বেনাচিতির প্রান্তিকা এলাকায় রয়েছে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের সেন্ট্রাল স্টোর। ওই এলাকার আশেপাশে বিস্তীর্ণ জলাভূমি। সূর্য ডোবার পরই ঘুরে বেড়াচ্ছে সে। অনেকেই শুনতে পেয়েছেন বিকট আওয়াজ। মিলেছে পায়ের ছাপ। ঘটনার সূত্রপাত মঙ্গলবার রাতে। দুর্গাপুর স্টিল প্ল্যান্টের সেন্ট্রাল স্টোর সীমানা পাঁচিলের উপর একটি বড় মাপের জন্তুকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বলে দাবি স্থানীয়দের। দূর থেকে তার চোখ জ্বলতে দেখেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। লোকমুখে রটে যায় ওই এলাকায় ঘোরাফেরা করছে ‘বাঘ’। স্থানীয়দের দাবি, রাতে নাকি গর্জনও শুনেছেন তাঁরা। বুধবার ভোর হতেই দুর্গাপুর স্টিল প্ল্যান্টের সেন্ট্রাল স্টোরের আশেপাশে ভিড় জমান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সিআইএসএফ। ঘটনাস্থলে পৌঁছন দুর্গাপুর থানার পুলিশ এবং বনবিভাগের কর্মীরাও।

যদিও বাঘের আতঙ্কের কোনও কারণ দেখতে পাচ্ছেন না বন দফতরের আধিকারিকরা। দুর্গাপুর বনবিভাগের ডিভিশনাল ফরেস্ট অফিসার মিলনকান্তি মণ্ডল জানান, যে পায়ের ছাপ দেখতে পাওয়া গিয়েছে তা পরীক্ষা করে দেখা হচ্ছে। তবে কোনওভাবেই এটি বাঘের পায়ের ছাপ নয়। এটি বাঘরোল বা মেছো বেড়াল বলেই মনে করেছে বন দফতর। অযথা আতঙ্কিত না হওয়ার বার্তা দিয়েছেন বনবিভাগের কর্মীদের।

আরও পড়ুন-করোনা মোকাবিলায় নয়া পদক্ষেপ রাজ্য স্বাস্থ্য দফতরের

Related articles

ঋতব্রতকে বিরোধী দলনেতার স্বীকৃতির সিদ্ধান্তে স্থগিতাদেশ নয় কেন? রাজ্যের কাছে হলফনামা তলব হাই কোর্টের

বিধানসভায় বিরোধী দলনেতার স্বীকৃতি তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের...

নজরুল মঞ্চে সুরের আসরে ‘উস্তাদ-এ-গজল’! কলকাতায় হরিহরণের পঞ্চাশ বছর উদযাপন

শহর কলকাতা এবার সাক্ষী হতে চলেছে এক মায়াবী ও ঐতিহাসিক গজল সন্ধ্যার। ভারতীয় সঙ্গীত জগতে দীর্ঘ ৫০ বছরের...

ই-বিধানসভার পথে পা, নতুন বিধায়কদের প্রশিক্ষণে বসছে পাঠশালা 

রাজ্যে নতুন সরকার গঠনের পর এবার সংসদীয় ব্যবস্থার খোলনলচে বদলে ফেলতে কোমর বেঁধে নামল নতুন প্রশাসন। আগামী ১০০...

বৈঠক শেষে উত্তরবঙ্গে উন্নয়নের আশ্বাস রাজ্যের নয়া অর্থমন্ত্রী

রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর নতুন বিজেপি (BJP Govt.) সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হতে চলেছে সামনের সপ্তাহে। আগামী...