Monday, April 6, 2026

রাতের শহরে বধূকে অপহরণের চেষ্টা, বাধা পেয়ে পিষে দিল শ্বশুরকে!

Date:

Share post:

কলকাতার বুকে আর এক ন্যক্কারজনক ঘটনা। রাতের শহরে বিয়ের বাড়ি থেকে ফেরার পথে অ্যাম্বুল্যান্স থেকে বধূকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা। বাধা দিতে গিয়ে সেই গাড়িতে পিষ্ট মহিলার শ্বশুরমশাই এবং মৃত্যু। যা নিয়ে রাতের শহরের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠে গেল।

ঘটনা মঙ্গলবার রাত বারোটা নাগাদ ট্যাংরায়। এখানকার গোবিন্দ খোটিক রোডে আত্মীয়ের বিয়ের অনুষ্ঠান থেকে ২৫০ মিটার দূরে নিজের বাড়িতে তাঁরা হেঁটে ফিরছিলেন। মেয়েকে নিয়ে একটু আগে হাঁটছিলেন বধূ। পিছনে শ্বশুর ও অন্যান্যরা। হঠাৎই তপসিয়ার দিক থেকে আসা একটি অ্যাম্বুল্যান্স বধূর পাশে এসে তাঁকে হাত ধরে টেনে গাড়িতে তোলার চেষ্টা হয়। ঘটনা দেখে বাকিরা দৌড়ে এলে সামনে দাঁড়ানো ষাটোর্ধ্ব শ্বশুরকে চাপা দিয়ে কিছু দূর হেঁচড়ে নিয়ে যায়। তাঁকে এনআরএস হাসপাতালে নিয়ে গেলে ভোরেই তাঁর মৃত্যু হয়। বধূ আর তাঁর স্বামীর এলাকায় একটি ভাতের হোটেল রয়েছে। দুজনে মিলে চালাতেন। এছাড়া আলো-পাখার ব্যবসাও রয়েছে।

ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে সমালোচনার ঝড়। সিসিটিভির ফুটেজ দেখে মহেশতলার ওই অ্যাম্বুল্যান্সটিকে আটক করা হয়। গ্রেফতার করা হয়েছে গাড়ির চালক আব্দুর রহমান ও তার সঙ্গী তাজউদ্দীনকে। প্রশ্ন উঠেছে পুলিশ কেন অপহরণের অভিযোগ দায়ের করা হল না! অভিযোগ, যদি মহিলা মিথ্যা অভিযোগ করেও থাকেন, তাহলে তাঁর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হলো না!

Related articles

সপ্তাহের শুরুতেই ব্যাহত মেট্রো পরিষেবা! এমজি রোড স্টেশনে ঝাঁপ

সপ্তাহের শুরুর দিনে ব্যাহত মেট্রো (Kolkata metro Service) পরিষেবা। সোমবার সকাল ১১ টা ৩৫ নাগাদ এক যুবক এমজি...

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...