Wednesday, June 24, 2026

ফের উস্কানিমূলক মন্তব্য যোগীর!

Date:

Share post:

হাতে আর মাত্র দু’দিন। শনিবার দিল্লির বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচন নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠছে বিজেপি-র নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে। সাম্প্রদায়িক বিবৃতি দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। এবার তাঁর বক্তব্যে নতুন সংযোজন, দেশভাগের সময় যেসব মুসলিমরা ভারতে থেকে গিয়েছিলেন, তাঁরা দেশের জন্য কোনও দয়া করেননি।
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে যোগী বলেন, ওঁদের উচিৎ ছিল দেশভাগের বিরোধিতা করা। দেশভাগ না হলে পাকিস্তান তৈরি হত না। যোগী আদিত্যনাথের এই মন্তব্যের জেরে ফের বিতর্কের সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে যোগী আদিত্যনাথের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছে দিল্লির শাসক দল আম আদমি পার্টি। কয়েকদিন আগে শাহিনবাগের সিএএ আন্দোলনের সমালোচনা করতে গিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জঙ্গি বলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। যার জেরে কড়া সমালোচনার মুখে পড়েন তিনি।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...