Saturday, May 30, 2026

‘হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ডিগ্রি থাকলে এমনই হয়’, মোদিকে কটাক্ষ কংগ্রেসের

Date:

Share post:

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাকে ৬ মাস যাবৎ কারান্তরালে রাখার ন্যায্যতা প্রমাণ করার জন্য একটি “ব্যঙ্গাত্মক ওয়েবসাইট” থেকে নিজের ভাষণ তৈরি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ শুক্রবার এ ভাবেই মোদিকে কটাক্ষ করল কংগ্রেস। এক ট্যুইট-বার্তায় কংগ্রেস মোদিকে উদ্দেশ্য করে বলেছে, “হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয় থেকেই আপনি ডিগ্রি পেয়েছেন বলেই এমন ঘটনা ঘটেছে৷”

বৃহস্পতিবারই সংসদে কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা প্রসঙ্গে এক বিবৃতি দেন প্রধানমন্ত্রী ৷ আর সেই বিবৃতিকেই উপহাস করলো বিরোধী দল৷ ওদিকে ওমর আবদুল্লার দল জানিয়েছে, ন্যাশনাল কনফারেন্স কখনই বলেনি যে ওই রাজ্যের বিশেষ মর্যাদাকে বাতিল করা হলে ‘এমন একটি ভূমিকম্প হবে যা কাশ্মীরকে ভারত থেকে আলাদা করে দেবে’।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মোদির বক্তব্য ছিলো, “মেহবুবা মুফতি বলেছিলেন, ‘ভারত কাশ্মীরকে প্রতারণা করেছে। এই কথা শুনলে মনে হয় আমরা ১৯৪৭ সালে ভুল দিকটি বেছে নিয়েছি।’ ওমর আবদুল্লা বলেছিলেন, ‘৩৭০ ধারা অপসারণ করলে একটি ভূমিকম্প আসবে যা কাশ্মীরকে ভারত থেকে আলাদা করবে’। ফারুক আবদুল্লা বলেছিলেন, ‘৩৭০ ধারা অপসারণ করা হলে’ , ভারতের পতাকা উত্তোলনের জন্য উপত্যকার কেউ বেঁচে থাকবে না’। আপনারাই বলুন, ভারতীয় সংবিধানে প্রতি নিবেদিত প্রাণ কোনও ব্যক্তি কখনও এসব কথা মেনে নিতে পারবেন? ”

প্রধানমন্ত্রীর এই বক্তব্যেরই কটাক্ষ করে কংগ্রেস ট্যুইট করেছে৷ সেখানে বলেছে, “প্রধানমন্ত্রী জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার বিরুদ্ধে তাঁর কঠোর আচরণের ন্যায্যতা প্রমাণের জন্যে আক্ষরিক অর্থে ‘ফ্যাকিং -নিউজ’ নামে একটি ব্যঙ্গাত্মক ওয়েবসাইটের বক্তব্য তুলে ধরেছিলেন। আসলে হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয় থেকে আপনি ডিগ্রি পেয়েছেন বলেই এমন ঘটনা ঘটেছে৷”

আরও পড়ুন-মোদি মিথ্যা বলছেন! পাল্টা তোপ অধীরের

Related articles

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...

আরজিকরের ঘটনার জের: চাকরি গেল চিকিৎসক বীরূপাক্ষ বিশ্বাসের

এবার চাকরি হারালেন আরজিকর কাণ্ডের পরে নানা অভিযোগে অভিযুক্ত সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক বীরূপাক্ষ বিশ্বাস (Birupaksha Biswas)। শুক্রবার রাজ্যের...