Monday, April 6, 2026

২০ তারিখও ফাঁসি কার্যকর নয় নির্ভয়াকাণ্ডের ৪ দোষীর: দিল্লি আদালত

Date:

Share post:

আইনি জটিলতায় প্রস্তাবিত ২০ ফেব্রুয়ারিও ফাঁসি কার্যকর যাচ্ছে না নির্ভয়া মামলায় দোষীদের। শুক্রবার, এই নির্দেশ দিল দিল্লি আদালত। ২০ তারিখ নির্ভয়াকাণ্ডের ৪ দোষী অক্ষয় ঠাকুর, মুকেশ সিং, পবন গুপ্ত ও বিনয় শর্মার ফাঁসির সাজা কার্যকর করতে দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট ওয়ারেন্ট ইস্যুর আবেদন জানিয়েছিল তিহার জেল কর্তৃপক্ষ। কিন্তু শুক্রবার, সেই আবেদন নাকচ করে দেন বিচারপতি।

কারণ, এখনও কিছু আইনি আবেদনের সুযোগ বাকি রয়েছে নির্ভয়া কাণ্ডের ৪ আসামীর। সেই কারণেই ২০ তারিখ ফাঁসি কার্যকর করা যাবে না।

এর আগে ৫ ফেব্রুয়ারি দিল্লি হাইকোর্টের তরফে জানানো হয়, প্রাণদণ্ড থেকে বাঁচতে যে যে আবেদন দোষীরা করতে পারবে, তা কার্যকর করার জন্য তাদের এক সপ্তাহ সময় দেওয়া হচ্ছে।
মঙ্গলবার সুপ্রিম কোর্টেও এই সংক্রান্ত একটি মামলার শুনানির কথা। একসঙ্গে না হলে একে একে চারজনকে ফাঁসি দেওয়ার আবেদন করে দিল্লি সরকার। কিন্তু সেই আবেদন খারিজ করে দিল্লি হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সরকার। সেই মামলা শুনানি মঙ্গলবার।

আরও পড়ুন-মহামারি ‘করোনা’ রুখতে ‘গণহত্যা’র আবেদন চিন সরকারের!

Related articles

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...