Saturday, April 4, 2026

উহানে করোনা আক্রান্ত দুই বিদেশির মৃত্যু

Date:

Share post:

এই প্রথম নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই বিদেশির মৃত্যু হল চিনের হুবেই প্রদেশের উহানে। এতদিন পর্যন্ত করোনায় মৃত সকলেই ছিলেন চিনের নাগরিক। এমনকী চিনের বাইরে ফিলিপিনস ও হংকংয়ে মৃত দুই ব্যক্তিও চিনের নাগরিক ছিলেন। এই প্রথম অন্য দুই দেশের দুই নাগরিকের মৃত্যুর খবর সামনে এল। এদের একজন মার্কিন নাগরিক, অন্যজন জাপানের। দুজনেই ষাটোর্ধ। মৃত আমেরিকান ও জাপানি নাগরিকের চিকিৎসা চলছিল উহানের হাসপাতালে। সেখানেই মৃত্যু। দুই বিদেশি নাগরিকের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে চিন। এই ঘটনার পর উহানে করোনা-উপসর্গ নিয়ে আটকে থাকা ভারতীয় ও অন্যান্য বিদেশি নাগরিকদের স্বাস্থ্য নিয়েও উদ্বেগ ছড়িয়েছে। ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৬৮০-র বেশি মানুষ। এই রোগটি দুদশক আগের সার্সের মহামারীকেও ছাড়িয়ে যাবে বলে চিকিৎসকদের অনুমান।

আরও পড়ুন-মনোজ তিওয়ারির ষষ্ঠেন্দ্রিয় কী বলছে?

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...