Wednesday, June 24, 2026

রাজ্যের মসনদে কে, আজ ঠিক করবে দিল্লি

Date:

Share post:

শেষ কয়েকদিন রাজনীতির ‘হাই-ভোল্টেজ ড্রামা’ দেখেছে দিল্লিবাসী। দেশের রাজধানীর ভোট বলে কথা! সব দলের কাছেই প্রেস্টিজ ইস্যু দিল্লি বিধানসভা নির্বাচন। এবারও ফের আমআদমি পার্টির ক্ষমতায় আসার ইঙ্গিত। গত কয়েক মাস আগে লোকসভা নির্বাচনের সাত আসনে মোদিঝড়ে আপকে উড়িয়ে দিলেও বিধানসভা ভোটে উল্টো হাওয়ায় চাপে গেরুয়া শিবির। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে দিল্লি ভোটের দায়িত্বে, তবু মুখ্যমন্ত্রী পদে কোনও মুখকে তুলে ধরতে ব্যর্থ বিজেপি। স্থানীয় উন্নয়নের ইস্যুতে আপের কাছে পিছিয়ে থেকে শেষবেলায় শাহিনবাগ আর জাতীয়তাবাদই মোদির দলের ভরসা। আর বিজেপি-আপের দ্বৈরথের মাঝে কংগ্রেসের সামনে শুধু অস্তিত্ব রক্ষার লড়াই। আজ দিল্লি বিধানসভার ৭০ টি আসনের জন্য ভোট দেবেন প্রায় দেড় কোটি ভোটার। ফল ঘোষণা ১১ ফেব্রুয়ারি।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...