Saturday, April 4, 2026

আবার পাকিস্তান, ফের স্পট ফিক্সিংয়ে কলঙ্কিত ক্রিকেট

Date:

Share post:

স্পট ফিক্সিংয়ের কালো দাগ ফের ক্রিকেটের গায়ে। আবারও পাকিস্তান। একসঙ্গে তিন পাক ক্রিকেটার ক্রিকেট থেকে নির্বাসিত এবং দণ্ডিত হলেন। তারমধ্যে পাকিস্তান সুপার লিগ আর বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচ ফিক্সিংয়ের জন্য নাসির জামশিদকে ১৭ মাস, ইউসুফ আনোয়ার ৪০মাস আর মহম্মদ ইজাজের ৩০ মাসের জেল হয়েছে। নাসির ২০১৮ সালে পিসিএলে এক ক্রিকেটারকে ফিক্সিং করতে বাধ্য করেছিলেন। এরজন্য মোটা টাকাও দাবি করেন। ২০১৬ সালে স্পট ফিক্সিংয়ের চেষ্টা করেন বলে অভিযোগ। যদিও শেষ পর্যন্ত টাকা হাতে পাননি। ২টি টেস্ট, ৪৮টি ওয়ান ডে আর ১৮টি টি-২০ খেলা নাসির ১০ বছরের জন্য নির্বাসিত হয়েছেন। প্রথমে তাকে আটক করা হয়। কিন্তু ফিক্সিংয়ে জড়িয়ে থাকার সমস্ত তথ্য সামনে আনার পর নিজেকে নির্দোষ প্রমাণিত করতে পারেননি। নাসিরের স্ত্রী বলেন, ও সব কিছুই জলদি পেতে চাইত। ধীরে ধীরে সব হাতেও আসছিল। কিন্তু ভুল পথ নিয়েছিল। তার খেসারত দিতে হল। কাউন্টি খেলা, বা ব্রিটেনের নাগরিকত্ব পাওয়া সবই হতো। কিন্তু আজ মাঠ নয়, জেলেই সময় কাটাতে হবে।

আরও পড়ুন-বিরাটদের টার্গেট ২৭৪

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...