Sunday, June 28, 2026

করোনা সারাতে ‘অদ্ভুত’ দাওয়াই স্বঘোষিত ধর্মগুরুর

Date:

Share post:

করোনাভাইরাস কীভাবে নির্মূল করা যায়, তা নিয়ে নাজেহাল চিকিৎসক থেকে গবেষকরা। এরই মধ্যে নিজের নাম জপ করার উপদেশ দিলেন স্বঘোষিত ধর্মগুরু নিত্যানন্দ। বিজ্ঞানকে বুড়ো আঙুল দেখিয়ে তাঁর দাবি, “আমার নাম জপ করো, তবেই পালাবে করোনাভাইরাস”। এই নিয়ে টুইটারে একটি ভিডিও পোস্ট করেন তিনি।

ধর্ষণ, অপহরণ, যৌন কেলেঙ্কারির মতো একাধিক অভিযোগে অভিযুক্ত স্বঘোষিত ধর্মগুরু নিত্যানন্দ। নিখোঁজ ‘ধর্মগুরু’কে খুঁজতে ইতিমধ্যে ব্লু নোটিশ জারি করেছে ইন্টারপোল। ১ মিনিট ৬ সেকেন্ডের ওই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ভিডিওতে নিত্যানন্দ শুনিয়েছেন কীভাবে মন্ত্র জপ করতে হবে। তাঁর দাবি ‘ওম নিত্যানন্দ পরম শিবম’, টানা ৪৮ ঘণ্টা এই মন্ত্র জপ করলেই নাকি শরীরে শক্তি আসবে। আর তাতেই করোনাভাইরাস বাইরে বেরিয়ে যাবে।

করোনাভাইরাস কীভাবে মোকাবিলা করা যায় তা নিয়ে চিন্তিত বিশ্ববাসী। চিনের মৃত্যুর হার লাফিয়ে লাফিয়ে বাড়ছে। চিনের সীমানা ছাড়িয়ে করোনায় আক্রান্ত হয়েছেন অনেকে। এর মধ্যে ধর্মগুরু-র এই অদ্ভূত দাওয়াই ঘিরে সমালোচনার পাশাপাশি ব্যাঙ্গোক্তিও কম হচ্ছে না।

আরও পড়ুন-সিএএ বিরোধী স্লোগানে ধুন্ধুমার কলকাতা বইমেলায়

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...