Tuesday, June 23, 2026

বাঘ চিবোচ্ছে প্লাস্টিকের ড্রাম! ছবি ঘিরে তোলপাড় স্যোশাল মিডিয়া

Date:

Share post:

নামে অভয়ারণ্য আর সেখানেই কি না প্লাস্টিক চিবোচ্ছে জাতীয় পশু! এই ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জিম করবেট টাইগার রিসার্ভ ফরেস্টে কর্তৃপক্ষের কাছেও গিয়েছে তিনটি ছবি। ছবিতে দেখা যাচ্ছে তিনটি বাঘ প্লাস্টিকের কন্টেনার চিবোচ্ছে। ঘটনাটি রাম গঙ্গা নদীর ঢিকালা জোনের। করবেট টাইগার রিসার্ভ ফরেস্টে নিষিদ্ধ করা হয়েছে প্লাস্টিক। কিন্তু তারপরেও কী করে বাঘের নাগালে এলো ওই কন্টেনার, তা জানতে তদন্তের নির্দেশ দিয়েছে পুলিশ।

রাম গঙ্গা নদীটি চামোলি জেলার গেরসাইন থেকে নৈনিতালের রামনগরের পর্যন্ত বিস্তৃত। করবেট টাইগার রিসার্ভের ডিরেক্টর চন্দ্রশেখর যোশি মতে, হয়ত নদীর জলেই পাহাড় থেকে ভেসে এসেছে ওই প্লাস্টিক কন্টেনারটি। নদীর পারে একাধিক গ্রাম রয়েছে। সেখান থেকেই নদীতে সেগুলি এসেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান। ঘটনায় পূর্ণাঙ্গ রিপোর্টে চেয়েছেন বনমন্ত্রী হরক সিং রাওয়াত।

আরও পড়ুন-দিল্লির প্রাচীনতম ভোটার কালীতারা মণ্ডল ভোটকেন্দ্রে গেলেন কমিশনের গাড়িতে

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...