Wednesday, June 24, 2026

দিল্লির প্রাচীনতম ভোটার কালীতারা মণ্ডল ভোটকেন্দ্রে গেলেন কমিশনের গাড়িতে

Date:

Share post:

বঙ্গভঙ্গের ৩ বছর পরে তখনকার অবিভক্ত ভারত, বর্তমানে বাংলাদেশের বরিশালে তাঁর জন্ম৷ দিল্লির সবচেয়ে প্রবীণ ভোটার এক বাঙালি বৃদ্ধা৷ নাম, কালীতারা মণ্ডল৷

১১১ বছর বয়সেও ভোট দেওয়ার উৎসাহে ঘাটতি নেই৷ শনিবার সকাল সকালই বাড়ির আর পাঁচজনের সঙ্গে তৈরি হয়ে যান কালীতারাদেবী৷ নির্বাচন কমিশন দিল্লির চিত্তররঞ্জন পার্কের নির্দিষ্ট ভোটকেন্দ্রে কালীতারাদেবী ও তাঁর পরিবারকে নিয়ে যেতে এবং বাড়িতে ফিরিয়ে দিতে বিশেষ গাড়ির ব্যবস্থা করেছিলো৷ সেই গাড়ি চড়েই ভোট দিয়ে আসেন কালীতারাদেবী৷
আর ভোট দেওয়ার পর বাইরে এসে তিনি বললেন, “সকলের উচিত ভোট দেওয়া, কেননা প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ”৷

অবিভক্ত ভারতে ১৯০৮ সালে জন্ম কালীতারা মণ্ডলের। উপমহাদেশের নানা ভাঙাগড়া দেখেছেন। দেখেছেন দু’বারের দেশভাগ। ভারতে দু’-দু’বার শরণার্থী হিসেবে কাটাতে হয়েছে তাঁকে। শেষবার এসে আর ফিরে যাননি বাংলাদেশে৷ এ দেশের রাজধানী শহরেই বাসস্থান খুঁজে পেয়েছেন‌৷ ১৯৭১ সালের দেশভাগের পর থেকে কালীতারার পরিবার দিল্লির চিত্তরঞ্জন পার্কের বাসিন্দা।

এদিন সংবাদ সংস্থা PTI-কে দেওয়া সাক্ষাৎকারে নিজের ভোটদানের অভিজ্ঞতার কথাও বলেছেন তিনি৷ ভারতের প্রায় সব ক’টি নির্বাচন তিনি দেখেছেন৷ শুধু দেখাই নয়, প্রতিটি নির্বাচনেই অংশ নিয়েছেন প্রবীণ এই ভোটদাতা। তাঁর স্মৃতিতে এখনও ভাসছে ব্যালটে ভোট দেওয়ার অভিজ্ঞতাও। তিনি বলেন, ‘‘হ্যাঁ, আমি মনে করতে পারি, ভোটের লোকরা আমার আঙুলের ছাপ নিত। তারপর ব্যালটটা ভাঁজ করে বাক্সে ফেলতে হত। আমি তো বড় মেশিনেও (EVM) ভোট দিয়েছি।”

কালীতারার পরিবারের সবচেয়ে ছোট সদস্য তাঁর সাত মাসের নাতনি জন্মেছে ২০১৯ লোকসভা নির্বাচনের ৭ মাস পর!
কালীতারাদেবীর ছেলে সুখরঞ্জন বলছেন, ‘‘মা ভোট দিতে বেশ আগ্রহী। গত বছর লোকসভা নির্বাচ‌নের সময়ও বুথে গিয়ে ভোট দিয়ে এসেছিলেন। এবারও হাতে কালি লাগানোর জন্য এতটাই উৎসুক তিনি যে সকালেই তৈরি হয়ে যান৷” কালীতারা মণ্ডলের নাতি সুরজ তাঁর ঠাকুমার সঙ্গেই ভোট দিতে এসেছিলেন।
দিল্লির এবারের ভোটার তালিকায় ১৩২ জন ভোটার রয়েছেন‌ যাঁদের বয়স ১০০ পেরিয়েছে। এর মধ্যে ৬৮ জন পুরুষ ও ৬৪ জন মহিলা। ভোটের দিন এঁদের প্রত্যেককেই নির্বাচন কমিশন ‘VIP’ হিসেবে গণ্য করছে বলে আধিকারিকরা জানিয়েছেন।

আরও পড়ুন-ভারত-বিরোধিতা! ইমরানের মুখের উপর দরজা বন্ধ করল সৌদি আরব

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...