Thursday, June 25, 2026

ভারত-বিরোধিতা! ইমরানের মুখের উপর দরজা বন্ধ করল সৌদি আরব

Date:

Share post:

ইমরান খানকে বিপদে ফেলে সৌদি আরব বলে দিল, নরেন্দ্র মোদিকে চটাতে পারব না। ওআইসি অর্থাৎ অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনে কাশ্মীর নিয়ে কোনও আলোচনা করা যাবে না। ডিসেম্বরেই পাকিস্তান বলেছিল, সৌদি আরব কাশ্মীর নিয়ে বিশেষ অধিবেশন ডাকতে রাজি হয়েছে। সেই ঘোষণায় জল ঢেলে সৌদি রাজা জানিয়ে দিলেন নিজেদের অবস্থান।

পাকিস্তানের চাপে এই আলোচনার ডাক দিয়েছিল মালয়েশিয়া। কিন্তু সৌদি রাজা পরিস্কার জানান, প্রথমত তাঁদের না জানিয়ে এই বৈঠক ডাকা হয়েছে। তাছাড়া এবিষয়ে তাঁর দেশ কোনও আলোচনাতেই যেতে রাজি নয়। পাকিস্তান বেশি বাড়াবাড়ি করলে ইসলামাবাদের ঋণ বন্ধ করে দেওয়া হবে। ইতিমধ্যে সৌদি রাজপুত্রের সঙ্গে বেশ কয়েকবার বৈঠক করার পর কৌশলগত চুক্তিও করেছেন নরেন্দ্র মোদি। ভারত এই চুক্তির ক্ষেত্রে পৃথিবীতে চতুর্থ দেশ। ফলে আরব দুনিয়ার মঞ্চে ভারত-বিরোধী ক্ষেত্র তৈরিতে ফের ব্যর্থ পাকিস্তান।

আরও পড়ুন-দিল্লিতে ভোট দিলেন বঙ্গ বিজেপির ভোট গুরু “প্রবাসী” মুকুল

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...