Wednesday, June 17, 2026

প্রশাসনিক কাজ সরেজমিনে খতিয়ে দেখলেন অভিষেক

Date:

Share post:

মানুষের সুরক্ষাই আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। শনিবার স্পষ্ট জানালেন ডায়মন্ডহারবারের সাংসদ তথা যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ডহারবার শহরকে নতুন করে সাজিয়ে তুলতে তিনি প্রশাসনিক আধিকারিকদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
শনিবার ডায়মন্ডহারবার-এর নতুন প্রশাসনিক ভবন শুভান্নে রাজ্যের পূর্ত দফতরের আধিকারিকদের পাশাপাশি ওই বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণ 24 পরগনার জেলাশাসক এবং মহকুমা ও জেলার অন্যান্য আধিকারিকরা। বৈঠক শেষে অভিষেক হুগলি নদীর তীরে ভেঙে যাওয়া বাঁধ মেরামতি কোন পর্যায়ে আছে তা পরিদর্শন করেন। 6 মাস আগে এই বাঁধ ভেঙে গিয়েছিল। মেরামতির কাজ যেমন তিনি খতিয়ে দেখেন, তেমনি দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন। তার সঙ্গে ছিলেন পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের যুব সভাপতি বলেন, অগাস্টের প্রথম সপ্তাহে আমরা ডায়মন্ড হারবারের ভেঙে যাওয়া এই নদী বাঁধের মেরামতির কাজ শুরু করেছিলাম। ভাঙা রাস্তা রাস্তা দ্রুত মেরামত করা হয়েছিল। মাত্র ৪৮ ঘন্টার মধ্যে এই মেরামতির কাজ শেষ করা হয়েছিল। ইতিমধ্যেই ওই রাস্তা জিয়ে ভারী যানবাহন চলাচলও শুরু হয়েছে বলে তিনি জানান। আগামী তিন মাসের মধ্যে নদী বাঁধ মেরামতি ও সৌন্দর্যয়ানের কাজ শেষ করা হবে। এর জন্য পূর্ত ও সেচ দফতরের মধ্যে যাতে সমন্বয়ের কোনও অভাব না হয় সেদিকে বিশেষ নজর দেওয়া হবে। শনিবারের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নদীর দিক থেকে 300 মিলিমিটার বাদ দিয়ে ডবল সিট পাইলিং করে পাকাপোক্তভাবে ক্ষতিগ্রস্ত নদী বাঁধ মেরামত করা হবে।
দোকানদারদের আশ্বস্ত করে অভিষেক বলেন, এই সৌন্দর্যায়নের জন্য যেসব দোকান ভাঙা পরবে সেইসব দোকানদারকে নতুন দোকান দেওয়া হবে। তবে জেলা আধিকারিকদের তিনি নির্দেশ দেন, এই মেরামতি করতে গিয়ে ও সৌন্দর্যায়নের কাজ করতে গিয়ে যাতে নতুন করে কোনও এলাকা ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে বিশেষ নজর দেওয়ার। এদিন তিনি স্পষ্ট জানান, ছয় মাস আগে যে বিপর্যয় ঘটেছিল তা মোটেই নির্মাণ কাজের জন্য হয়নি। এরই পাশাপাশি ডায়মন্ডহারবার-কুঁকড়াহাটি ফেরি সার্ভিসের জেটি আধুনিকীকরণ করা হবে বলে তিনি জানান। এই বিষয়ে রাজ্যের পরিবহন দফতরকে তিনি যত তাড়াতাড়ি সম্ভব চিঠি লিখবেন বলে জানিয়েছেন। আসন্ন পুরভোটই যে পাখির চোখ, এদিনের নির্দেশে তা স্পষ্ট।

Related articles

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে আয়ুষ্মান ভারত চালুর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে রাজ্যের চিকিৎসাব্যবস্থার আমূল পরিবর্তনের বার্তা দিলেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। একই সঙ্গে ওটিসি বা...

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...