Wednesday, March 25, 2026

সিএএ-বিরোধী প্রস্তাব পাশ করল পুরসভা

Date:

Share post:

এবার রাজ্য সরকার নয়, সিএএ বিরোধী প্রস্তাব পাশ করল পুরসভা। শনিবার দেশের প্রথম পুরসভা হিসাবে সিএএ বিরোধী প্রস্তাব পাশ করল গ্রেটার হায়দরাবাদ পুর নিগম।
শনিবার পৌরসভার ১৫ তম বিশেষ বৈঠকে ২০২০-২১ বাজেটের খসড়া উত্থাপন করা হয়। ২০১৯-২০ অর্থবর্ষের বাজেট পুনর্বিবেচনাও করা হয়। ওই বৈঠকেই পাশ করানো হয় নয়া নাগরিকত্ব আইন বিরোধী প্রস্তাবও। এর আগে একাধিক রাজ্য বিধানসভায় পাশ হয়েছে সিএএ বিরোধী প্রস্তাব। কিন্তু দেশের মধ্যে প্রথম গ্রেটার হায়দরাবাদ পুর নিগম সিএএ বিরোধী প্রস্তাব পাশ করে নজীর গড়েছে। কেরল প্রথম রাজ্য বিধানসভায় সিএএ বিরোধী প্রস্তাব পাশ করায়। সিএএ-র বিরোধিতায় শীর্ষ আদালতেরও দ্বারস্থ হয়েছে কেরল সরকার। এরপর পাঞ্জাব, রাজস্থান, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গের মতো অবিজেপি রাজ্য বিধানসভায় পাশ হয় সিএএ বিরোধী প্রস্তাব।
প্রসঙ্গত, তেলেঙ্গনার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখরও সিএএ-র বিরুদ্ধে সরব হয়েছেন। কেন্দ্রের এই পদক্ষেপকে দেশের পক্ষে বিপজ্জনক বলে ব্যাখ্যা করেন তিনি। তিনি জানান, এই আইন নিয়ে অধিকাংশ মানুষের বিরূপ মনোভাব রয়েছে, ফলে পর্যালোচনা করা উচিৎ। যদিও তেলেঙ্গনা সরকার বিধানসভায় সিএএ বিরোধী প্রস্তাব পাশ করেনি।

Related articles

বৃষ্টি দুর্যোগে বিপর্যস্ত সিকিমের একাধিক রাস্তায় ধস, শতাধিক পর্যটকের আটকে পড়ার আশঙ্কা!

পূর্বাভাস সত্যি করে উত্তর সিকিমে (North Sikkim) অবিরাম বৃষ্টি। ধসের জেরে মঙ্গলবার রাত থেকে বন্ধ একাধিক রাস্তা। জেলা...

ভবানীপুরের শুভেন্দু ঘনিষ্ঠ রিটার্নিং অফিসার কেন, নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের

ভোট ঘোষণার পর থেকেই ক্ষমতার অপব্যবহার করে জ্ঞানেশ কুমারের স্বেচ্ছাচারিতা শুরু। আমলা থেকে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের পর রাতারাতি...

আমজনতার সমস্যা বাড়িয়ে ফের বাড়ল এলপিজি বুকিংয়ের সময়সীমা!

ফের এলপিজি গ্যাস বুকিংয়ে (LPG cylinder booking issue) নিয়ম বদল! গ্রামাঞ্চলের ৪৫ দিনের সময়সীমা এবার শহরাঞ্চলেও। পশ্চিম এশিয়ার...

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...