Thursday, June 18, 2026

হাসপাতাল থেকে সদ্যোজাত চুরি, উত্তেজনা মেদিনীপুর মেডিক্যাল কলেজে

Date:

Share post:

হাসপাতাল থেকে শিশু চুরির অভিযোগে উত্তেজনা  ছড়াল মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। শনিবার রাতে প্রসব যন্ত্রণা নিয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি হন চন্দ্রকোনা রোডের কাঞ্চনগিরি এলাকার বাসিন্দা সুনিতা খামরুই। রাত ১১টা নাগাদ পুত্রসন্তানের জন্ম দেন তিনি। রবিবার সকালে সদ্যোজাত শিশুপুত্রকে দেখতে আসেন ঠাকুমা ও দিদা। তাঁরা এসে বেলা ১১টা নাগাদ মায়ের পাশে নেই শিশু। খোঁজ শুরু হয় মাদার অ্যান্ড চাইল্ড হাবে।
জানা গেছে, নবজাতকের মা সেই সময় ঘুমন্ত অবস্থাযয় ছিলেন। বাইরে খাবার খেতে গিয়েছিলেন দিদা ও ঠাকুমা। ফিরে এসে দেখতে পান মায়ের পাশে নেই সদ্যোজাত। এরপরই দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরও মেলেনি তার হদিশ।
বাচ্চা চুরির অভিযোগে সরব হয় সদ্যোজাতের পরিজনেরা। বাচ্চা ফিরিয়ে দেওয়ার দাবিতে সুপারের ঘরের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। ইতিমধ্যেই মেদিনীপুর কোতোয়ালি থানায় বাচ্চা চুরির অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের তরফে। যদিও গোটা বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ফেসিলিটি ম্যানেজার অবশ্য গোটা ঘটনার পিছনে দায়ি করেছেন রোগীর পরিজনদেরই। তাঁর দাবি, রোগীর পরিজনরা বাইরে থেকে আয়া নিয়ে আসেন তাঁদের দেখভাল করার জন্য। বারবার সরকারিভাবে সচেতন করা হলেও রোগীর পরিজনেরা কথা না শোনায় এ ধরনের ঘটনা ঘটেছে। একইসঙ্গে গোটা ঘটনা নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি।

Related articles

হুগলি নদীতে আচমকা জোড়া টর্নেডোর তাণ্ডব! বরাতজোরে রক্ষা পেলেন মৎস্যজীবীরা

দুপুর গড়াতেই আকাশজুড়ে নামল ঘন কালো অন্ধকার। তার পরেই প্রকৃতির এক অদ্ভুত এবং ভয়ঙ্কর রূপের সাক্ষী থাকলেন দক্ষিণ...

চার বছরের মাথায় ফের ‘মহা-ভাঙন’! দল ছাড়ার মুখে উদ্ধবের ৬ লোকসভা সাংসদ

এবার লোকসভায় চরম বিপর্যয়ের মুখে পড়লেন উদ্ধব ঠাকরে। শিবসেনার (ইউবিটি) ৬ জন লোকসভা সাংসদ সরাসরি বিদ্রোহ ঘোষণা করে...

রাজ্যে আরও ৪টি মেডিক্যাল কলেজ, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে নয়া পদক্ষেপ

রাজ্যের চিকিৎসা পরিষেবা ও মেডিক্যাল শিক্ষার (West Bengal Health Department) ক্ষেত্রে নয়া পদক্ষেপ নবান্নের। কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর...

মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই (AI)-এর অপব্যবহার রুখতে এবং ‘পার্সোনালিটি রাইটস’ বজায় রাখতে এবার আইনের দ্বারস্থ বলি অভিনেত্রী তথা...