Sunday, June 28, 2026

রাজ্যপালের ভাষণ সরাসরি সম্প্রচারিত নয়! ফের ক্ষুব্ধ ধনকড়

Date:

Share post:

রাজ্যে বিধানসভার বাজেট অধিবেশনের স্বাগত ভাষণে রাজ্যের দেওয়া বক্তৃতা পড়ে আপাতত তিনি রাজ্য-রাজ্যপাল সংঘাতে ইতি টেনেছেন বলে মনে করা হচ্ছিল। কিন্তু সোমবার, রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র বাজেট পেশের পরেই ফের ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এদিন, অমিত মিত্রের বাজেট ভাষণ সরাসরি সম্প্রচারিত হয়। কিন্তু, শুক্রবার রাজ্যপালের স্বাগত ভাষণ সম্প্রচার করা হয়নি। এই নিয়ে নিজের টুইটার হ্যান্ডেলে ক্ষোভ প্রকাশ করে রাজ্যপাল বলেন, অর্থমন্ত্রীর ভাষণ সম্প্রচার হলেও, তাঁর ভাষণ সম্প্রচার হয়নি। “রাজ্যপালের ভাষণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অথচ সরাসরি সম্প্রচার করতে দেওয়া হল না। আমি এর বিচারের ভার রাজ্যের মানুষের ওপরে দিচ্ছি”। যদিও, এই বিষয়টি নিয়ে বাজেট পেশের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি জানান, এটি স্পিকারের বিষয়, তিনিই এ সম্পর্কে বলতে পারবেন।

এর কিছুক্ষণ পর আবার টুইট করে রাজ্যপাল প্রশ্ন তোলেন, “এটা কি সাংবিধানিক প্রধানের প্রতি অসহিষ্ণুতা লক্ষণ নয়? এটি কি কোনও ধরনের সেনসারশিপ নয়? আমি নিশ্চিত সংবাদমাধ্যম ও জনগণ এরপরে নীরব থাকবেন না।” বিধানসভায় রাজ্যপালের স্বাগত ভাষণ পাঠের আগেই খসড়া বক্তৃতা নিয়ে রাজভবনের সঙ্গে রাজ্যের সংঘাত চরমে ওঠে। কিন্তু শেষ পর্যন্ত সরকারকে কোনও রকম অস্বস্তিতে না ফেলে রাজ্যের লেখা ভাষণ হুবহু পাঠ করেন জগদীপ ধনকড়। কিন্তু সেই ভাষণ সরাসরি সম্প্রচার করা হয়নি। আর এই নিয়ে ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত শুরু হতে পারে বলে আশঙ্কা রাজনৈতিক মহলের।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...