Tuesday, March 31, 2026

করোনাভাইরাসে চিনে মৃত্যু ৯০৮ ছাড়াল

Date:

Share post:

২০০৩-এ সার্সের মৃত্যুমিছিলকেও ছাপিয়ে গিয়েছে এবারের করোনা-পরিস্থিতি। রবিবার একদিনেই প্রাণ হারিয়েছেন ৯৭ জন, যা একদিনের হিসাবে এপর্যন্ত সর্বোচ্চ। সর্বশেষ হিসাব অনুযায়ী, নভেল করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৯০৮ ছাড়িয়ে গিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ জানিয়েছে, করোনার সঙ্কট দু-দশক আগে সার্সের মহামারীকেও ছাপিয়ে যাচ্ছে। সার্সে মৃত্যু হয়েছিল ৭৭৪ জন মানুষের। সেবারও আক্রান্ত হয়েছিল চিন। আর এবার সংক্রমণ আরও দ্রুত গতিতে ছড়াচ্ছে। বহুক্ষেত্রে প্রাথমিকভাবে কোনও উপসর্গ ধরা পড়ছে না। চিনের হুবেই প্রদেশের রাজধানী উহানকে লকডাউন করে চিনের অন্যান্য অংশের থেকে বিচ্ছিন্ন রেখে সংক্রমণ আটকানোর চেষ্টা হচ্ছে। রোগের প্রতিষেধক এবং ওষুধ কোনওটাই না থাকায় মৃত্যুমিছিল আটকাতে সমস্যায় পড়ছেন চিকিৎসকরা। জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত এক করে ফেলেছেন চিনের চিকিৎসকরা। শেষ খবর অনুযায়ী, ৪০ হাজারের বেশি মানুষ আক্রান্ত শুধু চিনেই। হাসপাতালেও স্থান সংকুলান না হওয়ায় সংক্রমণের সমস্যা আরও বাড়ছে।

Related articles

তারকার অভাব, তৃণমূলের ‘প্রাক্তনী’ লিয়েন্ডারকে দলে টানল বিজেপি

বাংলায় ভোটের আগে বিজেপির (BJP) চমকের রাজনীতি অব্যাহত। এবার যোগ দিলেন তৃণমূলের নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার পেজ(Leander Paes)।মঙ্গলবার নয়া...

বিধানসভা ভোটের আগে প্রশাসনিক রদবদল, কমিশনের বিরুদ্ধে মামলা খারিজ কলকাতা হাইকোর্টে  

বাংলায় নির্বাচনের (WB Assembly Election) দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই প্রশাসনিক স্তরে ইচ্ছে মতো একের পর এক রদবদল...

বিহারে মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত ৮ মহিলা, জখম বহু

বিহারের নালন্দায়( Nalanda Shitala Temple) শীতলা মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৮ পুণ্যার্থীর। মঙ্গলবারের এই ঘটনায় গুরুতর জখম...

গ্যাং ওয়ারে রক্তাক্ত হাইতি! গুলি ও বোমাবাজিতে মৃত ৭০, আহত ৩০

গ্যাং ওয়ারে হাইতিতে (Haiti Violence) বয়ে গেল রক্তপ্লাবন। সোমবার ‘গ্রান গ্রিফ’ (Gran Grif Gang) গ্যাংয়ের সদস্যরা আর্তিবোনাইটের বাড়ি...