Saturday, March 28, 2026

প্রাক্তন বিদ্যুৎমন্ত্রীকে বিধানসভায় শেষ শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

আজ, সোমবার বিধানসভায় আগামী আর্থিক বছরের রাজ্য বাজেট পেশ হবে। ঠিক তার আগে প্রয়াত প্রাক্তন বিদ্যুৎমন্ত্রী শঙ্কর সেনকে রাজ্য বিধানসভায় শেষ শ্রদ্ধা জানানো হল।

আজ দুপুরে বিধানসভায় তাঁর মরদেহে মালা দিয়ে শেষ শ্রদ্ধা জানালেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মন্ত্রিসভার সদস্য পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অমিত মিত্র, তাপস রায়-সহ অন্যান্যরা। তিনি দেহ দান করায় তাঁর দেহ এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

গত শনিবার বিকেলে রাজ্যের প্রাক্তন বিদ্যুৎমন্ত্রী শঙ্কর সেনের (৯২) দক্ষিণ কলকাতার নার্সিংহোমে জীবনাবসান ঘটে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার শঙ্করবাবু সিপিএম প্রার্থী হিসেবে দমদম বিধানসভা কেন্দ্র থেকে ১৯৯১ ও ৯৬ সালে পরপর দু’বার নির্বাচিত হন এবং জ্যোতি বসুর মন্ত্রিসভায় বিদ্যুৎ দফতরের দায়িত্ব পান।

রাজ্যে লোডশেডিংয়ের প্রকোপ কমানোর ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে মনে করা হয়। মন্ত্রিত্ব থেকে সরে যাওয়ার পর রাজনৈতিক কাজকর্মের সঙ্গে খুব যোগাযোগ ছিল না তাঁর।

আরও পড়ুন-জনগণের ব্যবহার করা রাস্তা এভাবে আটকে রাখা যায় না, শাহিন বাগ নিয়ে মন্তব্য সুপ্রিম কোর্টের

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...