Thursday, May 28, 2026

কমিশনকে কড়া তোপ, গেরুয়া শিবিরকে ছড়ার ছন্দে তুলোধনা দেবাংশুর

Date:

Share post:

ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃতে ধরনার দ্বিতীয় দিনে বিজেপি এবং নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন তৃণমূল আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। বলেন,”ভারতবর্ষের সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে ধরনায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর শুরুর সময় নির্বাচন কমিশন বলেছিল ২০০২-এর তালিকায় যাদের বাবা-মা, দাদু-ঠাকুমার নাম আছে কিংবা যাদের নিজেদের নাম আছে তাঁরা নিশ্চিন্তে থাকতে পারেন। প্রথমে ৫৮ লক্ষের নাম বাদ দিল। তারমধ্যে আনম্যাপড ছিল, বহু এমন জীবিত মানুষ ছিলেন যাদের মৃত বলা হয়েছিল। কিন্তু বিজেপির দেওয়া টার্গেট তো পূরণ হয়নি। সেই জন্যে এল লজিক্যাল ডিসক্রিপেন্সি। আমি নিজেও শুনানিতে ডাক পেয়েছিলাম। আমি ভট্টাচার্য বানান ইংরেজীতে bh দিয়ে লিখি এআইতে ট্রান্সলেট করে ওরা v দিয়ে শুরু করেছিল। ১০০ দিনের টাকা বন্ধ, আবাসের টাকা বন্ধ। বিজেপি যদি ক্ষমতা অর্জন করে হিটলারের মতো বাঙালিকে ওরা গ্যাস চেম্বারে বন্ধ করবে। বাংলায় তো জোড়াফুল ফুটবেই, অমিত শাহের টাকেও জোড়াফুল ফুটবে। বিজেপির বিরুদ্ধে শেষ দেওয়ালের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এই দেওয়ালে চেষ্টা করেও কেউ ভাঙতে পারবে না। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং বার্থ সার্টিফিকেট জমা দেওয়ার পরেও এসআইআরে নাম বাদ গিয়েছে।”

শনিবার দেবাংশু নোটবন্দির প্রসঙ্গ তুলেও বিজেপিকে একহাত নেন। বলেন,”গোটা পৃথিবীতে ১৭ লক্ষ রোহিঙ্গা আছে। আর কাঁথির মেজো খোকারা বলছে বাংলায় নাকি দেড় কোটি রোহিঙ্গা আছে। এদের এই অঙ্কের দশা বলেই ২০০ বলে ৭৭ পায়। এই ধরনা মঞ্চের কিছুটা দূরেই একটা ধরনা মঞ্চ করুক বিজেপি, রাজ্যে থাকা রোহিঙ্গাদের দাঁড় করাক আমরা যাব দেখতে। বিজেপি একমাত্র নিজেদের ধান্দার বন্ধু।” এদিন ছড়া কেটেও বিজেপিকে ধুয়ে দেন দেবাংশু।

হাট্টিমা টিম টিম
এখন ডেইলি করে জিম
এখন বদলে যাওয়া দিনে
তাঁদের কেউ নিয়েছে কিনে।
জ্ঞানেশ এবং টিম
তাঁদের মালিক হলেন কিম
তাঁদের প্রসেস ঘোড়ার ডিম
ভাবে সবাই ছোটা ভীম
হাট্টিমাদের লক্ষ্য বদল
ডিম পাড়ে না মাঠে
সেই মাঠেতে লম্বা লাইন মাথার চাঁদি ফাটে
মাথায় তাঁদের শিংটা ভ্যানিস
বসেছে অ্যান্টেনা
দিল্লি থেকে রিমোট টিপে অর্ডার লেনাদেনা
হাট্টিমাদের দায়িত্ব আজ নাম বাতিলের হ্যাপা
সাদা দাড়ি মালিক তাঁদের বাংলা দেখেই ক্ষ্যাপা
যেই বাঙালি ব্রিটিশ খ্যাদায় শত্রু ওদের তাঁরা
মালিক জানে ক্ষেপলে ওরা করবে ভারত ছাড়া
হাট্টিমাদের ছোট্ট মালিক কাঁথিতে তাঁর বাড়ি
ব্রেকফাস্টে বাঙালি খান লাঞ্চে কয়েক হাঁড়ি
তাইতো আরেক অন্য মাঠে গেলেন মাটির মানুষ
তাই না দেখে চুপসে গেল দুই মালিকের ফানুশ
কালো পোশাক পরতে দেখে মালিকদয়ের চাপ
হাট্টিমাদের ভাট্টি জ্বলে ভীষণ রকম তাপ
হাট্টিমাদের মালিক হবে ভীষণ রকম জব্দ
সুদূর থেকে আসছে ভেসে হাওয়াই চটির শব্দ।

আরও পড়ুন- বিধানসভায় ভিত পুজো, এরপরে লালকেল্লায় ভাষণ দেবেন মমতাদি: চ্যালেঞ্জ কুণালের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সীমান্তে BSF-কে জমি দিয়ে শাহর প্রশংসা কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের উদ্দেশ্যই যেন ছিল বাংলাদেশ সীমান্তে কাঁটাতার ও সীমান্তে বিস্তীর্ণ জমি বিএসএফ-এর হাতে তুলে দেওয়া। সেই...

আগেই বদলেছিলেন বাসা, এবার আইনি বিচ্ছেদের পথে স্বরূপ-জুঁই

একদিকে যখন বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পরে টালমাটাল টালিগঞ্জের স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) সিনেমাপাড়ার পদ, তখন তাঁর ব্যক্তিগত...

রবিবার ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প রুটে যান চলাচলের নির্দেশ 

আগামী রবিবার ফের আট ঘণ্টার জন্য বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু। কলকাতা ট্র্যাফিক পুলিশের তরফে...

কারা করবেন জনগণনা: নবান্নে প্রস্তুতি সম্মেলন মুখ্যমন্ত্রীর

এসআইআরের পরই সেই পথ ধরে হবে জনগণনা। কেন্দ্রের সরকার আগেই নির্ধারিত করে দিয়েছিল। এই পরিস্থিতিতে যেভাবে বিনা প্রস্তুতিতে...