Thursday, May 28, 2026

আপনাকে বিজেপি ব্যবহার করছে! দ্রৌপদীর অনুযোগের পাল্টা ধুয়ে দিলেন মমতা

Date:

Share post:

”আমি দুঃখিত কিন্তু বলতে বাধ্য হচ্ছি, ম্যাডাম, আপনাকে বিজেপি ব্যবহার করছে”- ধর্মতলার ধর্নামঞ্চ থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূর অনুযোগের পাল্টা তীব্র আক্রমণ করেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যের প্রশাসনিক প্রধানের কথায়, “আজ বিজেপি সংবিধানটা কোথায় নিয়ে গিয়েছে। আমরা বলতে নিজের লজ্জা লাগছে। মাননীয় রাষ্ট্রপতি আমরা তাঁকে সম্মান করি। তাঁকে দিয়েও পলিটিক্স বেচতে পাঠানো হয়েছে। বিজেপির এজেন্ডা পাঠানো হয়েছে। আমি দুঃখিত ম্যাডাম। আপনার প্রতি আমার যথেষ্ট সম্মান আছে। কিন্তু আপনি বিজেপির ট্র্যাপে পড়ে গিয়েছেন।”

এদিন শিলিগুড়িতে দাঁড়িয়ে দ্রৌপদী মুর্মূ (Droupadi Murmu) অসন্তোষ প্রকাশ করে বলেন, ”ওখানে অনুষ্ঠান হলে ভালো হতো। ওখানে অনেক জায়গা, অনেক মানুষ আসতে পারতেন। কিন্তু রাজ্য প্রশাসন কেন জানি না, এখানে সভার অনুমতি দেয়নি। এমন জায়গায় আজকের অনুষ্ঠান হচ্ছে, এখানে মানুষের আসা কঠিন। রাজ্য সরকার হয়তো আদিবাসীদের ভালো চায় না, তাই এখানে তাঁদের আসতে বাধা দেওয়া হয়েছে।” এর পাল্টা তীব্র আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো। বলেন, ”আমরা নাকি কাউকে যেতে দিইনি। এটা তো রাজ্য সরকার পার্টি ছিল না। রাজ্য সরকার তো জানেই না। হ্যাঁ উনি কবে আসবেন, কবে যাবেন সেই তথ্য আমরা পাই। সেই মতো আমরা চেষ্টা করি। কিন্তু প্রতিদিন যদি কেউ না কেউ আসেন, সব সময় আমাদের যেতে হবে? আমাদের কি কাজকর্ম নেই না কি! সারাক্ষণ আপনাদের লেজুড় হয়ে ঘুরতে হবে? বছরে এক বার আসুন, আপনাকে গিয়ে রিসিভ করব। বছরে ৫০ বার আসেন, তবে আমার সময় কি আছে এত।”

দ্রৌপদী মুর্মূ সংবাদ মাধ্যমের সামনে অনুযোগ করেছিলেন, ”মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আমার ছোট বোনের মতো। আমিও বাংলারই মেয়ে। বাংলার মানুষকে আমি ভালোবাসি। মমতা বোধহয় রাগ করেছেন, তাই আমাকে স্বাগত জানাতে তিনি নিজে আসেননি, কোনও মন্ত্রীও আসেননি। যাই হোক, এটা ব্যাপার নয় কোনও। আপনার সকলে ভালো থাকবেন।”

এরও সাফ জবাব দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। তাঁর কথায়, ”আমি মানুষের পাশে দাঁড়িয়ে এসআইআর নিয়ে ধর্নায় আছি। আপনার মিটিংয়ে যাব কী করে? কোনটা আমার প্রায়োরিটি? আপনি বিজেপির প্রায়োরিটি। আর আমাদের কাছে প্রায়োরিটি সাধারণ মানুষ। কোন সংগঠন এটা আয়োজন করেছে, সেটা আমি জানি না। আমি কিচ্ছু জানি না। আমি তো ধর্নায় বসে আছি।”

এর পরে সরাসরি দ্রৌপদী মুর্মুরে নিশানা করেই মমতা বলেন, “আজ বিজেপি সংবিধানটা কোথায় নিয়ে গিয়েছে। আমরা বলতে নিজের লজ্জা লাগছে। মাননীয় রাষ্ট্রপতি আমরা তাঁকে সম্মান করি। তাঁকে দিয়েও পলিটিক্স বেচতে পাঠানো হয়েছে। বিজেপির এজেন্ডা পাঠানো হয়েছে। আমি দুঃখিত ম্যাডাম। আপনার প্রতি আমার যথেষ্ট সম্মান আছে। কিন্তু আপনি বিজেপির ট্র্যাপে পড়ে গিয়েছেন।”

বাংলায় আদিবাসীদের উন্নয়ন নিয়ে প্রশ্ন তোলেন রাষ্ট্রপতি। তার পাল্টা মমতা বলেন, “আপনি কী করে বলেন আমরা সাঁওতালিদের উন্নয়নে কাজ হয়নি। সাঁওতালিরা জোট বাঁধো। আদিবাসীদের মধ্যে লোধাও আছে, মুণ্ডারাও আছে।” তৃণমূল সুপ্রিমো প্রশ্ন তোলেন, “মণিপুরে যখন আদিবাসীদের উপর অত্যাচার হচ্ছিল, তখন চুপ ছিলেন কেন? তখন কেন প্রতিবাদ করেন না? দেশের অন্য রাজ্যে আদিবাসীদের উপর অত্যাচার হলে চুপ থাকেন। বাংলাকে টার্গেট করছেন। আপনি জানেন, অলচিকি ভাষাকে স্বীকৃতি কারা দিয়েছে? বাংলা দিয়েছে।”

তীব্র কটাক্ষ করে মমতা বলেন, “নির্বাচনের আগে বিজেপির নির্দেশে রাজনীতি করবেন না। আপনি সমালোচনা করতে পারেন আমাদের। আমরা করব না। শুধু তথ্য পেশ করব।” এর পরেই তিনি বলেন, “আমি ডেরেককে আর সুদীপদাকে অনুরোধ করব রাষ্ট্রপতির অ্যাপয়েন্টমেন্ট নিতে। সেখানে গিয়ে যেন আমরা আদিবাসী উন্নয়নে কী করেছি তা পেশ করে আসেন।”

Related articles

কারা করবেন জনগণনা: নবান্নে প্রস্তুতি সম্মেলন মুখ্যমন্ত্রীর

এসআইআরের পরই সেই পথ ধরে হবে জনগণনা। কেন্দ্রের সরকার আগেই নির্ধারিত করে দিয়েছিল। এই পরিস্থিতিতে যেভাবে বিনা প্রস্তুতিতে...

আইনি যুদ্ধ অব্যাহত, ভিনেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে WFI

ভারতীয় কুস্তি ফেডারেশন (The Wrestling Federation of India) সঙ্গে ভিনেশ ফোগাটের(Vinesh Phogat) লড়াই যেন শেষ হচ্ছে না। কুস্তির...

সমস্যার কথা বলাতেই চক্ষুশূল! CAB-র বিরুদ্ধে বিস্ফোরক সৌরাশিস

বিতর্কে সরগরম সিএবি(CAB)। কর্তাদের বয়স বিতর্কের মধ্য়েই এবার কোচ নিয়োগ নিয়েও তোলপাড় বঙ্গ ক্রিকেট। বুধবার রাতেই সিনিয়র দল...

বাতিল আগাম জামিন! ত্বিশা মৃত্যুকাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার শাশুড়ি গিরিবালা 

মধ্যপ্রদেশে ত্বিশা শর্মার রহস্যমৃত্যু মামলায় নাটকীয় মোড়। দীর্ঘ আইনি লড়াই ও উচ্চ আদালতের কড়া অবস্থানের পর অবশেষে গ্রেফতার...