Tuesday, March 24, 2026

ওমর আবদুল্লাকে বন্দি রাখার কেন্দ্রীয় সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে বোন সারা পাইলট

Date:

Share post:

জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাকে ‘জন সুরক্ষা আইনে’ বন্দি করার কেন্দ্রের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করলেন তাঁর বোন সারা পাইলট৷ সারা পাইলট রাজস্থানের উপ মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা সচিন পাইলটের স্ত্রী৷

সারা আবদুল্লা পাইলট শীর্ষ আদালতে যে হলফনামা পেশ করেছেন, তাতে বলা হয়েছে, তাঁর দাদাকে অন্যায়ভাবে গ্রেফতার করার ফলে দাদার বাক স্বাধীনতার সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হয়েছে। কেন্দ্রের এই ধরণের পদক্ষেপের উদ্দেশ্য “রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের দমিয়ে রাখার লক্ষ্যে ধারাবাহিক ও সম্মিলিত প্রচেষ্টা”৷

প্রসঙ্গত, ৬ মাসের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও বন্দি রয়েছেন ওমর আবদুল্লা। মাত্র কিছুদিন আগে জানা গিয়েছে যে তাঁকে এবং কাশ্মীরের আরও এক প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে জনসুরক্ষা আইনে আটক করা হয়েছে। এই আইনে কাউকে আটক করা হলে কোনও বিচারপ্রক্রিয়া ছাড়াই ২ বছরের জন্য কাউকে বন্দি রাখা যায়।

ওমরকে কেন আটক করে রাখা হয়েছে সে ব্যাপারে সম্প্রতি একটি নথি প্রকাশ করেছে জম্মু-কাশ্মীর প্রশাসন। নথিতে বলা হয়েছে, “কাশ্মীর উপত‌্যকা-সহ হাতে গোনা কয়েকটি জেলায় ওমর আবদুল্লার উল্লেখযোগ‌্য প্রভাব রয়েছে। কিন্তু সবটাই নেতিবাচক প্রভাব বলে মনে করা হচ্ছে। কারণ ওমরের এই প্রভাব ভারতের জাতীয় সংহতি, কাশ্মীরের ভারতভুক্তির পক্ষে কোনো উপকারেই লাগবে না।” ওমরের বিরুদ্ধে কেন্দ্রের বক্তব্য, ৩৭০ ধারা বিলোপের বিরোধিতা করতে গিয়ে ওমর ভারত সরকারের বিরুদ্ধেই নেতিবাচক প্রচার চালাচ্ছেন। তাই তাঁকে মুক্তি দিলে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে।

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...