Wednesday, May 20, 2026

ভোটের আগে শিলিগুড়ি পুরনিগমে ভাঙন, তৃণমূলের পালে হাওয়া

Date:

Share post:

শিলিগুড়িতে বামদুর্গে ভাঙন। পুরভোটের আগেই সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন মেয়র পারিষদ সদস্য পরিমল মিত্র সহ তাঁর অনুগামীরা। দলীয় পতাকা হাতে তুলে দিয়ে তাঁদের স্বাগত জানান পর্যটনমন্ত্রী গৌতম দেব। এর পাশাপাশি বাম মহিলা ও যুব নেতৃত্ব থেকেও তৃণমূলে যোগ দেন অনেকে। পরিমল মিত্র তৃণমূলে আসায় শিলিগুড়ি পুরবোর্ডে বামেদের আসন কমে হল ২১। আর তৃণমূলের ১৯।
বস্তি উন্নয়ন বিভাগের মেয়র পারিষদ পরিমল মিত্রের মতো বর্ষীয়ান রাজনৈতিক নেতাকে দলে পেয়ে বেশ মনোবল বেড়েছে তৃণমূল নেতৃত্বের। কয়েক দিন আগেই কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেন মেয়র পারিষদ সঞ্জয় পাঠক। এদিন তাঁকে পাশে বসিয়েই গৌতম দেব জানান, বস্তির মানুষের কাছে এবার তাঁরা আরও সহজে পৌঁছতে পারবেন। পর্যটনমন্ত্রীর মতে, গরিব মানুষ পাশে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল সরকার। এই দলবদলে শিলিগুড়িতে জমির পাট্টা, লিজ দেওয়ার কাজ তরান্বিত হবে মত গৌতম দেবের।
এদিকে দলত্যাগী কমরেডকে ‘বিশ্বাসঘাতক’ তকমা দিয়েছে সিপিএম। গত সপ্তাহেই সিপিএমের দার্জিলিং জেলা কমিটি থেকে পরিমল মিত্রকে বহিষ্কার করা হয়েছে। পরিমল মিত্র অবশ্য জানান, বাম পরিচালিত বোর্ডের কার্যকলাপ মেনে নিতে পারছিলেন না তিনি। উন্নয়নমূলক কাজ করতেই তিনি তৃণমূলে যোগ দিয়েছেন বলে জানান পরিমল মিত্র।

Related articles

অভিষেককে নোটিশ ঘিরে জল্পনা: বিধানসভা থেকে অবস্থান স্পষ্ট তৃণমূলের

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ভাঙার নোটিস প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলেন বন্দরের বিধায়ক ফিরহাদ হাকিম (Firhad Hakim)...

ISL: দিল্লির বিরুদ্ধে নামার আগেই ধাক্কা বাগানে, শেষ পর্যন্ত লড়াইয়ের বার্তা লোবেরার

বৃহস্পতিবার আইএসএলের(ISL) ভাগ্য নির্ধারণ। খাতায় কলমে খেতাব জয়ের সম্ভাবনা আছে মোহনবাগানের(Mohun Bagan)। স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে নামার আগে...

বিধানসভায় বিরোধী দলনেতা-বিরোধীদলের স্বীকৃতি ঘিরে জটিলতা: অধ্যক্ষের বিবেচনার উপর সিদ্ধান্ত নির্ভর, জানালেন প্রিন্সিপল সেক্রেটারি

বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন ও বিরোধীদলের স্বীকৃতি ঘিরে জটিলতা অব্যাহত। বুধবার বিধানসভায় সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে বিস্তারিত...

প্রবল চাপেই ভারতীয় দলের নেতৃত্ব ছাড়েন! বিস্ফোরক স্বীকারোক্তি কোহলি

বিরাট প্রত্যাশা নিয়ে ভারতীয় দলের অধিনায়কত্বের ভার নেন কোহলি(Virat Kohli )। কিন্ত আইসিসি ইভেন্ট সহ বড় টুর্নামেন্টে সাফল্য...