Tuesday, June 23, 2026

৫০ হাজার কোটির বঞ্চনা, বাজেট পেশ করেই জানালেন মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রী

Date:

Share post:

বাজেট পেশ করে এসেই কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুললেন অর্থমন্ত্রী অমিত মিত্র ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডেভিলিউশন, বিভিন্ন প্রকল্পের বরাদ্দ ও জিএসটি বাবদ মোট তিনটি ক্ষেত্রে ৫০ হাজার কোটি কেন্দ্র দেবে না বলে জানালেন অর্থমন্ত্রী।
মোট প্রায় ১ লক্ষ কোটি টাকা কেন্দ্রর কাছে পাওনা বলে জানালেন মুখ্যমন্ত্রী। অর্থমন্ত্রী জানান, ডেভিলিউশন বাবদ ১১ লক্ষ ২১৩ কোটি টাকা পাবে না। বিভিন্ন প্রকল্প বাবদ কেন্দ্রের কাছে পাওনা ৩৭ লক্ষ ৯৭৩ কোটি টাকা রাজ্য পাবেনা। জিএসটি বাবদ কেন্দ্রের থেকে ৫০ হাজার ৪৮৬ হাজার কোটি টাকা মিলবে না।
অর্থমন্ত্রী বলেন, এর আগে প্রধানমন্ত্রী কে মুখ্যমন্ত্রী যে তালিকা দিয়েছিলেন সেখানে তখনই ৩৮ হাজার কোটি টাকা রাজ্যের বকেয়া ছিল।
মুখ্যমন্ত্রী বলেন, আমাদের বাজেট সব সময় জনগণের জন্য। আমাদের রাজ্যে বিভিন্ন প্রকল্প চলছে যা অন্যান্য রাজ্যে নেই। কেন্দ্রের এত বঞ্চনা সত্ত্বেও রাজ্যের জনমুখী বাজেট বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের নানান প্রকল্প আছে। এমনকি মৃত্যুর পরও রাজ্য ২০০০ টাকা পারলৌকিক কাজের জন্য পরিবারকে সাহায্য করে। এমনকি বাজেটে ব্যয় বরাদ্দ প্রতিটি ক্ষেত্রেই বেড়েছে বলে তিনি মন্তব্য করেন। এই বাজেট জনগণের জন্য বলে ফের তিনি মন্তব্য করেন

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...