Tuesday, March 31, 2026

CAA-NPR নিয়ে কেন্দ্রের নিয়ম মানার পরামর্শ ধনকড়ের! রাজ্যপালের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

Date:

Share post:

চলতি বছরের পয়লা এপ্রিল থেকে রাজ্যে চালু হওয়া এনপিআর প্রক্রিয়া প্রত্যাহারের দাবি জানিয়ে আজ, সোমবার রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে চিঠি দিল নাগরিকপঞ্জি বিরোধী যুক্তমঞ্চ বা জয়েন্ট ফোরাম।

তাদের দাবি, কোনওভাবেই এ রাজ্যে এনআরসি, সিএএ এবং এনপিআর করা চলবে না। এদিন রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করেন জয়েন্ট ফোরামের নেতৃত্বে থাকা প্রসেনজিৎ বোস। চিঠির পরিপ্রেক্ষতে রাজ্যপাল তাঁদের লিখিত জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলে দাবি করেন প্রসেনজিৎবাবু।

এদিকে, জানা গিয়েছে জয়েন্ট ফোরামকে আপাতত কেন্দ্রের নিয়ম মানারই পরামর্শ দিয়েছেন ধনকড়। যার ফলে ফের রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।

আরও পড়ুন-৫০ হাজার কোটির বঞ্চনা, বাজেট পেশ করেই জানালেন মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রী

Related articles

যানজট মুক্ত বসিরহাট উপহার দেওয়ার আশ্বাস বসিরহাট দক্ষিণের তৃণমূল প্রার্থী সুরজিতের

বসিরহাটকে (Basirhat) যানজট মুক্ত করাই হবে অন্যতম প্রধান লক্ষ্য বলে জানালেন বসিরহাট দক্ষিণের (Basirhat South TMC Candidate) তৃণমূল...

“কেন যে জলে নামল!”, রাহুলের অকাল মৃত্যুতে গভীর শোকে সৌরভ

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শুধু রাজনীতি নয় খেলার মাঠের তারকাদের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। ইডেনে ভারতের ম্যাচ থাকলেই...

করণদিঘীর দুই দাবি: নির্বাচনী প্রচারের মঞ্চ থেকেই পূরণের প্রতিশ্রুতি অভিষেকের

রাজ্যের ক্ষমতায় থাকাকালীন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি এলাকার স্থানীয় মানুষের দাবি মতো শিক্ষা থেকে স্বাস্থ্য, কৃষি থেকে...

বালুরঘাটে মেডিক্যাল কলেজ-উত্তর দিনাজপুরে দুটি হিমঘর: দলীয় প্রার্থীদের প্রচারসভা থেকে আশ্বাস অভিষেকের

চতুর্থবার মা-মাটি-মানুষের সরকার ক্ষমতয়া এলে বালুরঘাটে মেডিক্যাল কলেজ ও উত্তর দিনাজপুরে দুটি হিমঘর তৈরি হবে। বালুরঘাট ও তপনের...