Saturday, June 20, 2026

যুবতীকে অশ্লীল এসএমএস, ভিডিও ফেসবুকে ভাইরাল করার হুমকির অভিযোগ শাসকদলের নেতার বিরুদ্ধে

Date:

Share post:

বেলগাছিয়া এক যুবতীকে উত্যক্ত করার অভিযোগ উঠলো তৃণমূল নেতা শাহাদত হোসেনের বিরুদ্ধে। অভিযোগ, ওই যুবতীকে মোবাইলে অশ্লীল এসএমএস এবং গালিগালাজ করে ভিডিও পাঠিয়ে হুমকি দেন শাহাদত। জোর করে তুলে নিয়ে বিয়ে করতে চায় বলেও অভিযোগ উঠেছে এই তৃণমূল নেতার বিরুদ্ধে।

শুধু তাই নয়, প্রতিনিয়ত উত্ত্যক্ত করার পর প্রতিবাদ করতে গেলে যুবতীকে হুমকি দিতে থাকে শাহাদত। অভিযোগ, তাঁর পরিবারের সদস্যদেরকে মেরে ফেলার হুমকি দেয় এবং থানায় অভিযোগ করার কথা জানালে তৃণমূল নেতা বলেন, তিনি রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের ঘনিষ্ঠ নেতা। তাই পুলিশ কিছু করতে পারবে না।

শেষমেষ আতঙ্কিত হয়ে থানায় অভিযোগ দায়ের করে ওই যুবতী। যদিও এখনও পর্যন্ত উল্টোডাঙ্গা থানার পুলিশ কোনও ব্যবস্থা গ্রহণ করে নি বলে অভিযোগ। আতঙ্কে দিন কাটাচ্ছেন যুবতী ও তাঁর পরিবার।

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...