Tuesday, June 9, 2026

সিঁথি কাণ্ডের প্রতিবাদে বিজেপির জমায়েত ঘিরে ধুন্ধুমার

Date:

Share post:

সিঁথি থানা এলাকায় পিটিয়ে খুনের অভিযোগে তুলকালাম বাগবাজার চত্বর। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিজেপির মিছিল ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পিটিয়ে খুনের প্রতিবাদে মঙ্গলবার সিঁথি থানা ঘেরাও কর্মসূচি নেয় বিজেপি। তবে পুলিশি অনুমতি না মেলায় বাগবাজার ঘাটে জমায়েত করেন বিজেপির কর্মী-সমর্থকরা।

পুলিশ এসে বিজেপির অবস্থান তুলতে গেলে দু’পক্ষের মধ্যে শুরু হয় খণ্ডযুদ্ধ। প্রায় ১০০জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। রাজু বন্দ্যোপাধ্যায়, দীনেশ পাণ্ডে, তাপস ঘোষদের মতো বিজেপির রাজ্য নেতাদের গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, সিঁথিকাণ্ডে ইতিমধ্যেই হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। প্রধান বিচারপতির কাছে আবেদন জানালেন উত্তম বণিক নামে এক ব্যক্তি।

আরও পড়ুন-সুপ্রিম কোর্টে জামিন খারিজ শ্রীকান্ত মোহতার

Related articles

হকার উচ্ছেদের প্রতিবাদ তৃণমূল সাংসদের! রেলমন্ত্রীকে পুনর্বাসনের দাবিতে চিঠি

পশ্চিমবঙ্গে হকার থেকে ছোট ব্যবসায়ীদের বলপূর্বক উচ্ছেদের বিরুদ্ধে সরব হলেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। এর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন...

পরবর্তী কর্মসূচি পুনে শহরে: দিন ঘোষণা ককরোচদের

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে দেশজুড়ে আন্দোলন হবে। যন্তর মন্তর থেকে জানিয়ে দিয়েছিলেন ককরোচ জনতা...

সিজার লিস্ট শূন্য! রাজনৈতিক প্রতিহিংসাতেই মমতার বাড়ির চত্বরে থাকা কার্যালয়ে CID তল্লাশি: ক্ষুব্ধ কল্যাণ-কুণাল-মদন

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির চত্বরে থাকা তৃণমূল পার্টি অফিসে CID-র তল্লাশিতে সিজার লিস্ট শূন্য। তদন্তকারীরা...

Bengal T20 League: ইডেনে অতিথি আকাশ, হার শ্রাচী রাঢ় টাইগার্সের মহিলা দলের

বেঙ্গল টি২০ লিগে (Bengal T20 League) বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শ্রাচী রাঢ় টাইগার্সকে (Shrachi Rarh Tigers) ডিএলএস(DLS) মেথডে ৮ উইকেটে...