Tuesday, June 23, 2026

স্ত্রীভাগ্যে কেজরির হ্যাটট্রিক?

Date:

Share post:

ভোটগণনা শুরুর আধঘণ্টা পর থেকেই মঙ্গলবার বোঝা যাচ্ছিল দিল্লির বিধানসভা ফলের ট্রেন্ড। এখন যা পরিস্থিতি, তাতে হাসতে হাসতে হ্যাটট্রিক পুরণের পথে এগোচ্ছে আম আদমি পার্টি। তৃতীয়বার দিল্লির মসনদে বসার আনন্দে ইতিমধ্যেই উত্‍‌সবের মেজাজে মেতেছেন আপ কর্মী-সমর্থকরা।

এরই পাশাপাশি, অরবিন্দ কেজরিওয়ালের কাছে এই দিনটি জোড়া উত্‍‌সব পালনের দিন। কারণ মঙ্গলবারই ৫৪ বছরে পা দিয়েছেন তাঁর অর্ধাঙ্গিনী সুনীতা কেজরিওয়াল।

স্ত্রী ভাগ্য কেজরির ক্ষেত্রে কতটা ফ্যাক্টর হিসেবে কাজ করেছে, সেই বিতর্কে দূরে সরিয়ে রেখেও বলা যায় , ভোটের আগে সুনীতা যে সবরকমভাবে স্বামীকে সাহায্যে করেছেন , তা দেখেছে দিল্লির জনতা। কেজরির জন্য দিন-রাত এক করে প্রচার চালিয়ে গিয়েছেন তাঁর স্ত্রী। দরজায় দরজায় গিয়ে ভোট প্রার্থনা করেছেন। বিজেপি নেতারা কেজরিকে ‘সন্ত্রাসবাদী’ তকমা দেওয়ার পর পালটা গর্জে উঠেছিলেন সুনীতা।

সোশ্যাল মিডিয়ায় কেজরি-পত্নীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন আপ সমর্থকরা। অনিল সিওয়াচ নামে একজন লিখেছেন, ‘হ্যাপি বার্থ ডে, সুনীতা কেজরিওয়াল ম্যাম। ঈশ্বর আপনাকে ও আপনার পরিবারকে আশীর্বাদ করুন। আমাদের নায়কের শক্তি আপনিই। প্রাউড অফ ইউ।’

আরও পড়ুন-দিল্লিতে কেজরি মডেলের জয়, বলল আপ

Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...