Tuesday, June 23, 2026

ভাইয়ের সঙ্গে বিয়েতে নারাজ, তরুণীকে ‘শাস্তি’ দিতে তৎপর দাদা

Date:

Share post:

ভাইকে প্রেমে প্রত্যাখ্যান করেছিলেন এক তরুণী। তাই তাঁকে ‘শাস্তি’ দিতে মাঠে নেমে পড়েছেন দাদা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হচ্ছে অশ্লীল ভিডিও। তৃণমূল নেতাদের নাম করে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। অভিযোগ, কলকাতা পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের তৃণমূলের ব্লক সভাপতি শাহবাজ খানের বিরুদ্ধে।

ঘটনার সূত্রপাত প্রায় বছর তিনেক আগে। তরুণীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সাদাব খান নামে এক যুবক। তাতে রাজি হননি ওই তরুণী। ভাইকে প্রত্যাখ্যান করেছেন কেউ তা মানতে পারেননি সাদাবের দাদা শাহবাজ। তরুণীকে ‘শায়েস্তা’ করতে অশ্লীল মেসেজ পাঠান, সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ভিডিও পোস্ট করেন বলে অভিযোগ। একইসঙ্গে তৃণমূল নেতাদের নাম করে হুমকিও দিতে থাকেন ৩ নম্বর ওয়ার্ডের ব্লক সভাপতি।

গত মঙ্গলবার উল্টোডাঙা থানায় এফআইআর করেন উল্টোডাঙার বাসিন্দা ওই তরুণী। ভয়ে বাড়ি থেকে বেরোতে সাহস পাচ্ছেন না তিনি। ঘটনায় তদন্ত শুরু হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন ডিসি ইএসডি অজয় প্রসাদ।

আরও পড়ুন-দিল্লিতে কেজরি মডেলের জয়, বলল আপ

Related articles

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...