Wednesday, June 24, 2026

বিজেপির ঘৃণ্য রাজনীতির বিরুদ্ধে রায়, দিল্লিবাসীকে অভিনন্দন মমতার

Date:

Share post:

দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির জয় নিশ্চিত হতেই রাজধানীবাসীকে অভিনন্দন জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “দিল্লিবাসীকে অভিনন্দন জানাই, বিজেপির ঘৃণ্য রাজনীতির পরেও সেখানে জয় হয়েছে।” দিল্লির জয় নিয়ে নিজের প্রতিক্রিয়ায় এমনটাই বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি আরও বলেন, বিজেপি তার সর্বস্ব দিয়েছিল দিল্লিতে জেতার জন্য। কিন্তু সেখানে জিততে পারেনি। যেখানে নির্বাচন হচ্ছে সেখানেই বিজেপির হার অব্যাহত। মানুষ এই ঘৃণ্য রাজনীতি পছন্দ করছে না। মানুষ উন্নয়ন চায়। রাজনীতি হোক উন্নয়ন, শান্তির জন্য।

আরও পড়ুন-হার মেনে নিয়ে অবশেষে ‘পাল্টি’ খেলেন দিল্লি বিজেপির প্রধান মনোজ তেওয়ারি

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...