Wednesday, June 24, 2026

চিনে করোনার লড়াইয়ে মুখ বদলেছে ‘ফ্লোরেন্স নাইটিঙ্গেল’-দের

Date:

Share post:

মহামারীর আকার নিচ্ছে করোনাভাইরাস। প্রতিদিন লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। একই সঙ্গে পূর্ণ উদ্যমে লড়াই করছে সে দেশের প্রশাসন থেকে শুরু করে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা। তাঁদের প্রাণপণ পরিশ্রমের নানা মুহূর্তের ছবি প্রকাশিত হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তারই মধ্যে একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে চারটি ছবিতে দেখা যাচ্ছে, কীভাবে করোনাভাইরাসের সঙ্গে লড়তে লড়তে চিনের নার্সরা নিজেদের মুখের আকৃতিই প্রায় পরিবর্তন করে ফেলেছেন।

‘পিপলস্ ডেইলি চায়না’-র টুইটার হ্যান্ডলে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, দীর্ঘক্ষণ মাস্ক পরে থাকতে থাকতে মুখের বিভিন্ন অংশে ক্ষত দেখা দিয়েছে, দাগ বসে গিয়েছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে এক নার্সকে চোখের নীচে ব্যান্ডেজ লাগাতে হয়েছে। কারও মাস্কের দাগ বরাবর রক্ত জমছে। কারও আবার নাকের উপর ক্ষত। গভীর ক্ষত না হলেও, বেশিরভাগে নাক, গাল, কপালে গভীর দাগ। আর যুদ্ধ বিধ্বস্ত চেহারা। নার্সদের এই লড়াইকে কুর্নিশ জানানো হয়েছে টুইটারে। আক্রান্তদের কাছে তাঁরা সত্যিই ফ্লোরেন্স নাইটিঙ্গেল।

আরও পড়ুন-হার মেনে নিয়ে অবশেষে ‘পাল্টি’ খেলেন দিল্লি বিজেপির প্রধান মনোজ তেওয়ারি

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...