Saturday, April 4, 2026

হার মেনে নিয়ে অবশেষে ‘পাল্টি’ খেলেন দিল্লি বিজেপির প্রধান মনোজ তেওয়ারি

Date:

Share post:

দিল্লি ভোটের বুথ সমীক্ষা একের পর এক যখন জানাচ্ছে AAP- এর ক্ষমতায় ফেরা নিশ্চিত, তখনই টুইট করে দিল্লি বিজেপির সভাপতি মনোজ তেওয়ারি বলেছিলেন,”এই সব সমীক্ষা ভুল৷ দিল্লিতে বিজেপি কমপক্ষে ৪৯ আসন নিয়ে ক্ষমতায় ফিরছে”৷

এখানেই শেষ নয়, মনোজ তেওয়ারি আর একটি টুইটে চ্যালেঞ্জ জানিয়ে বলেছিলেন, “এই টুইট সেভ করে রাখুন৷ চুড়ান্তফল প্রকাশের পর আমার কথা মিলিয়ে নেবেন”৷
মঙ্গলবার দিল্লির গণনা যখন সবে শুরু হয়েছে, তখনও এই নেতাদাপটের সঙ্গে দাবি করেছিলেন, “বিজেপি ৫০-এর বেশি আসন পেতে চলেছে”৷

ওদিকে গণনা যত এগোচ্ছে, ততই পেছিয়ে পড়ছে মোদি-শাহের দল৷ দিল্লির বিজেপি দফতরের সামনে ফ্লেক্স ঝুলিয়ে জানানো হয়েছে, “আমরা পরাজয়ে হতাশ হই না”৷

এসব দেখে এবং শুনে সম্বিত ফিরেছে ভোজপুরি গায়ক মনোজ তেওয়ারির৷ রাজনৈতিক অভিজ্ঞতা কম থাকায় এবং মোদি-শাহের ‘ভাষন’ শুনে উৎসাহিত মনোজ প্রথমে এসব বললেও এখন বুঝেছে, দিল্লি ছুঁড়ে ফেলেছে বিজেপিকে৷ একটু দেরিতে হলেও মনোজ তাই বলেই ফেললেন, ” বিজেপি এবং AAP-এর মধ্যে ফারাক স্পষ্ট হচ্ছে৷ দলের ফল খারাপ হলে, সেই দায় দলের সভাপতি হিসাবে আমার”৷
এদিকে, বিজেপির অন্দরের খবর, দল হেরে গেলেই মনোজ তেওয়ারিকে পদ থেকে সরানো এক রকম নিশ্চিত৷ তাঁকে ইস্তফা দিতে প্রথমে বলা হবে৷ না দিলে অপসারন করা হবে৷

আরও পড়ুন-দিল্লির ভোট : মোদি, শাহকে ব্যর্থতা মানতেই হবে, কুণাল ঘোষের কলম

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...