Saturday, April 4, 2026

ঘুষকাণ্ডে রাকেশ আস্থানাকে ক্লিনচিট দিল সিবিআই

Date:

Share post:

প্রায় এক বছরের উপর ধরে চলা তদন্তের শেষে ঘুষকাণ্ডে ক্লিনচিট পেলেন সিবিআই-এর প্রাক্তন স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানা ও ডেপুটি এসপি দেবেন্দর কুমার। তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের কোনও সারবত্তা নেই বলে আদালতে এই তদন্তের চার্জশীট পেশ করে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। চার্জশীটে ৭৬ জন সাক্ষীর উল্লেখ রয়েছে, যাদের মধ্যে ১৬১ ধারায় ৪২ জনের সাক্ষ্য নথিভুক্ত হয়েছে। রাকেশ আস্থানা ছাড়াও এফআইআরে নাম থাকা র’এর প্রাক্তন প্রধান সমন্থ গোয়েলকেও ক্লিনচিট দিয়েছে সিবিআই।

প্রসঙ্গত, রাকেশ আস্থানার বিরুদ্ধে হায়দরাবাদের ব্যবসায়ী সতীশবাবু সানাকে মাংস ব্যবসায়ী মইন কুরেশির বিরুদ্ধে চলা তদন্ত থেকে ছাড় দেওয়ার বিনিময়ে ২ কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছিল। এরপরই ২০১৭ সালে আস্থানার বিরুদ্ধে তদন্ত শুরুর নির্দেশ দেন সিবিআই-এর তৎকালীন ডিরেক্টর অলোক ভার্মা। সেইসময় ভার্মার বিরুদ্ধেও কয়েকটি গুরুতর অভিযোগ তুলেছিলেন আস্থানা। তদন্তের স্বার্থে কেন্দ্রীয় সরকার দুজনকেই সিবিআই থেকে সরিয়ে দেয়।

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...