Saturday, April 4, 2026

বইমেলায় গন্ডগোলের জেরে মহিলা পুলিশ কর্মীকে মারধর, গ্রেফতার ১

Date:

Share post:

গত ৮ ফেব্রুয়ারি থানায় হামলা ও মহিলা কনস্টেবলকে চুলের মুঠি ধরে মারধর ও পুলিশকে মারধরের ঘটনায় গ্রেফতার করা হল একজনকে। নাম আজিজুর রহমান। নিউটাউন নতুন পুকুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করে বিধান নগর উত্তর থানার পুলিশ।

৮ তারিখ কলকাতা বইমেলায় বিজেপি স্টলের সামনে সিএএ ও এনআরসি বিরোধী বিক্ষোভ দেখায় বেশ কিছু নকশালপন্থী ছাত্র-ছাত্রী । সেই সময় স্টলে উপস্থিত ছিলেন রাহুল সিনহা। শুরু হয়ে যায় দুই পক্ষের বচসা। সেখান থেকে হাতাহাতি।

এই ঘটনায় পুলিশ গিয়ে কয়েকজনকে গ্রেফতার করে। এরপর উত্তপ্ত হয়ে ওঠে বইমেলার ৭ নম্বার গেট চত্বর। সেই রেশ গিয়ে পড়ে বিধান নগর উত্তর থানায়। সেখানে প্রচুর আন্দোলনকারী গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। শুরু হয়ে যায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও মারামারি। ওই সময়ে এক মহিলা কনস্টেবলকে চুলের মুঠি ধরে মারধর করা হয় বলে অভিযোগ। কয়েকজন পুলিশও আহত হয়। থানার গেটের কাচ ভেঙে যায়। সেই ঘটনায় বিধান নগর উত্তর থানার পুলিশ একজনকে নিউটাউন থেকে গ্রেফতার করে। আজ, বুধবার তাকে বিধান নগর আদালতে তোলা হবে।

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...