Saturday, April 4, 2026

ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী আমন্ত্রণ না পাওয়ায় ক্ষুব্ধ সুজন

Date:

Share post:

ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধন নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, সেই ইস্যুতে এবার রাজ্য সরকারের পাশে দাঁড়ালেন বাম পরিষদীয় নেতা তথা সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী। মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ না জানানোর জন্য ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। তাঁর অভিযোগ, “একটা রাজ্যে একটা প্রকল্প উদ্বোধন হবে এবং সেখানে রাজ্য সরকারের প্রধানকে ডাকা হবে না, এটা অসৌজন্য রাজনীতি বিজেপি সরকারের। এটা কাম্য নয়। আমাদের রাজ্য সরকারের সঙ্গে বিরোধ থাকতেই পারে কিন্তু এই ভাবে রাজ্যকে রাজ্য সরকারকে আমন্ত্রণ জানানোও হবে না, এটা জঘন্য রাজনীতি বিজেপির।”

এরপরই অবশ্য, সুজন চক্রবর্তী বলেন, “তবে যে অপরাধ মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন রেলমন্ত্রী হিসাবে করেছিলেন, এবার সেটাই করলো বিজেপি। টালিগঞ্জ মেট্রো স্টেশনের উদ্বোধনের সময় তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে আমন্ত্রণ জানাননি তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই একই অপরাধ আজকে বিজেপি সরকার মমতা বন্দ্যোপাধ্যায়-এর সঙ্গে করছে।”

আরও পড়ুন-কেজরিওয়ালের শপথে মমতা সহ কোনও মুখ্যমন্ত্রীকেই আমন্ত্রণ নয়, জানাল আপ

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...