Wednesday, June 24, 2026

কেজরিওয়ালের শপথে মমতা সহ কোনও মুখ্যমন্ত্রীকেই আমন্ত্রণ নয়, জানাল আপ

Date:

Share post:

জল্পনা ছিল। কিন্তু বাস্তবে না কি হতে চলছে অন্যরকম! খবর ছিল, ১৬ তারিখ তৃতীয়বার দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে অরবিন্দ কেজরিওয়ালের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু আপ সূত্রে খবর, রবিবাসরীয় শপথগ্রহণ অনুষ্ঠানে কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীকেই আমন্ত্রণ জানানো হচ্ছে না। খুবই অনাড়ম্বরভাবেই আয়োজন হচ্ছে। ঘনিষ্ট মহলে আপ নেতা কেজরিওয়াল জানান, দিল্লির জনতাই তাঁকে মসনদে বসিয়েছেন। তাঁদের সাক্ষী রেখেই শপথ নিতে চান তিনি।

দিল্লিতে কেজরিওয়ালের জয় নিশ্চিত হতেই তাঁকে শুভেচ্ছা জানান বিজেপি বিরোধী শিবিরের নেতানেত্রীরা। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দিল্লি জয়ের জন্য কেজরিওয়ালকে শুভেচ্ছা জানান। টুইট করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী থেকে শুরু করে সীতারাম ইয়েচুরি। এই পরিস্থিতিতে জল্পনা তৈরি হয়, কেজরিওয়ালের শপথেও তাঁরা আমন্ত্রণ পাবেন। এই তালিকায় ছিল ডিএমকে নেতা স্ট্যালিনের নামও। কিন্তু আম আদমি পার্টির দিল্লি ইউনিটের আহ্বায়ক গোপাল রাই জানান, সাদামাটা ভাবেই হবে শপথ গ্রহণ। সেখানে কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী বা নেতাদের আমন্ত্রণ জানানোর কোনও পরিকল্পনা নেই।

১৬ ফেব্রুয়ারি দিল্লির রামলীলা ময়দানে কেজরিওয়াল যখন তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন, তখন সেই মঞ্চে সিএএ-এনআরসি বিরোধী ঐক্যের প্রদর্শনী হবে বলে মনে করেছিল রাজনৈতিক মহল। কিন্তু আপ সূত্রে খবর, এটাই চাইছেন না কেজরিওয়াল। এমনকী, সিএএ-এনআরসি-র বিরোধিতা করে তিনি ক্ষমতায় এসেছেন, এটাও প্রতিপন্ন করতে চাইছেন না তিনি। প্রচারের সময়ও শুধুমাত্র সরকারের উন্নয়নমূলক কাজ ও তার প্রতিশ্রুতি দিয়েছিলেন আপ নেতৃত্ব। শপথ গ্রহণ অনুষ্ঠানেও সেই ধারাই বজায় রাখতে চাইছেন কেজরিওয়াল। সেই কারণেই নিজের শপথে কোনও বিরোধী মুখ্যমন্ত্রী বা বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বকেই আমন্ত্রণ জানাবেন না তিনি। রাজনৈতিক মহলের অনুমান, ধর্মীয় মেরুকরণের রাজনীতি থেকে নিজেকে সব দিক থেকেই দূরে রাখতে চাইছেন অরবিন্দ কেজরিওয়াল।

আরও পড়ুন-উত্তর কলকাতায় বিজেপি’র নতুন সভাপতির নাম নিয়ে তুমুল চাঞ্চল্য অন্দরে

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...