Wednesday, June 24, 2026

সম্পত্তির লোভের আগুনে পুড়লেন বধূ!

Date:

Share post:

দাউদাউ করে আগুন জ্বলছে শরীরে। সেই অবস্থায় বেরিয়ে এসেছিলেন বাড়ির বাইরে। মুখে ছিল বাঁচতে চাওয়ার আর্তি। এই দৃশ্য দেখে হতবাক বরাহনগরের লেকভিউ পার্কের বাসিন্দারা। প্রতিবেশীরা উদ্ধার করে বধূকে নিয়ে যান কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনায় মৃত্যু হয়েছে ওই মহিলার।

নিহতের নাম শ্যামলী দাস। বয়স ৪৮ বছর। তাঁর বিয়ের আগেই ছোট জা ওই বাড়িতে আসেন। তবে ছোট জা সুস্মিতা দাসের সঙ্গে সুসম্পর্ক ছিল না তাঁর। সম্পত্তিগত বিবাদের জেরেই অশান্তি ক্রমশ চরমে পৌঁছয়। গত রবিবার বরাহনগরের লেকভিউ পার্কের দু‌ই জায়ের মধ্যে সম্পত্তির কারণে অশান্তি শুরু হয়। অভিযোগ, বড় জা শ্যামলীর গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেয় ছোট জা সুস্মিতা। জ্বলন্ত অবস্থায় বাইরে বেরিয়ে চিৎকার করতে থাকেন তিনি। প্রতিবেশীরা মহিলার চিৎকার শুনে বাড়ি থেকে বেরিয়ে আসেন। তাঁরাই উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। মঙ্গলবার গভীর রাতে হাসপাতালেই মারা যান শ্যামলী।

কী কারণে মহিলার এই অবস্থা, তা প্রথমে বুঝতে পারেননি প্রতিবেশীরা। পুলিশের প্রাথমিক অনুমান সম্পত্তিগত বিবাদের জেরে সুস্মিতা ওই মহিলার গায়ে আগুন ধরিয়ে দেন। ঘটনায় ওই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সুস্মিতার স্বামীকে খুঁজছে পুলিশ। তার ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন-ক্ষমতা বদলালেও, বদলায়নি পেনশনভোগীদের হাল, ফের বিক্ষোভ ভাটপাড়া পুরসভায়

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...