Wednesday, June 24, 2026

ক্ষমতা বদলালেও, বদলায়নি পেনশনভোগীদের হাল, ফের বিক্ষোভ ভাটপাড়া পুরসভায়

Date:

Share post:

ক্ষমতা বদলাচ্ছে বারবার। তবু সেই তিমিরেই ভাটপাড়া পুরসভা অবসরপ্রাপ্ত কর্মীদের হাল। ৪ মাসের পেনশনের টাকা বাকি থাকার অভিযোগে মাস দুয়েক আগে তাঁরা আন্দোলনে নেমেছিলেন। সেই সময় ভাটপাড়া পুরসভা পরিচালনায় ছিল বিজেপি। পুরপ্রধান সৌরভ সিং জানিয়েছিলেন, রাজ্য সরকার টাকা না দেওয়ায় তাঁরা পেনশনের দিতে পারছেন না। পরবর্তী সময়ে ক্ষমতা বদল হয়ে বোর্ড তৈরি করে তৃণমূল। বোর্ড গঠন হয় ২১ জানুয়ারি। এরপরের দিনই পুরসভায় যান অবসরপ্রাপ্ত পুরকর্মীরা। সেই সময় জানুয়ারি মাসের শেষে তাঁদের পেনশনের সমস্ত টাকা পরিশোধ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন পুরপ্রধান। অভিযোগ, সেই সময়ও পেনশন পাননি অবসরপ্রাপ্তরা। ফেব্রুয়ারি মাসের শুরুতে তাঁদের বকেয়া সমেত সব টাকা দিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়।

বকেয়া সহ পেনশনের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে পুরভবনের সামনে পেনশনারস অ্যাসোসিয়েশনের সদস্যরা অবস্থানে বসেন। এর জেরে পুরসভায় ঢুকতে পারেননি কর্মীরা। সব কাজ বন্ধ হয়ে যায়। ১১টা নাগাদ পুরপ্রধান অরুণ বন্দ্যোপাধ্যায় গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে বৈঠকে করেন। তিনি জানান, এক মাসের পেনশন অবসরপ্রাপ্তদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যেই বাকি সব টাকা পরিশোধ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন পুরপ্রধান। নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না পেলে, পেনশনেরস অ্যাসোসিয়েশনের তরফ থেকে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

আরও পড়ুন-ফের মহানগরের রাস্তায় অ্যাসিড হামলা

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...