Saturday, April 4, 2026

ট্রেড ইউনিয়ন ‘বাড়াবাড়ি’ বন্ধ করো, রাজ্যে শিল্প যেন বন্ধ না হয় : মুখ্যমন্ত্রী

Date:

Share post:

শিল্পের ক্ষেত্রে ট্রেড ইউনিউনের ভূমিকা বরাবরই প্রশ্নের মুখে। শ্রমিক স্বার্থ দেখতে গিয়ে অনেক সময়ই তারা শিল্পের ক্ষতি করে বলে অভিযোগে। শিল্প তালুক দুর্গাপুরে বসেই প্রশাসনিক সভা থেকেও দলের শ্রমিক সংগঠনকে ‘বাড়াবাড়ি’ না করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। এবিষয়ে শ্রমমন্ত্রী মলয় ঘটককে তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোলমাল থাকলেও কারখানা বন্ধ করা যাবে না। এবিষয় মুখ্যমন্ত্রী দু পক্ষকে নিয়ে বৈঠক করে সমস্যার সমাধানের নির্দেশ দেন শ্রমমন্ত্রী মলয় ঘটককে।

দুর্গাপুরে অনেক কলকারখানা রয়েছে। শ্রমিক অসন্তোষে সেখানে বারবার উৎপাদন বন্ধ হওয়ার অভিযোগ ওঠে। এবিষয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। দুর্গাপুরেরই একটি কারখানার উল্লেখ করে তিনি মলয় ঘটকের কাছে জানতে চান, তাঁরা এবিষয়ে কী ভাবছে। এই বিষয়ে দেশের সামগ্রিক পরিস্থিতির কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, এরাজ্যে ছোট ও মাঝারি শিল্প থাকায় কর্মসংস্থানে সুবিধা হয়েছে। কিন্তু যদি শ্রমিক ছাঁটাই ও নিয়োগ নিয়ে অস্বচ্ছতা থাকে তাহলে তা বরদাস্ত করা হবে না। এই নিয়ে ৩দিন সময় দিয়েছেন মুখ্যমন্ত্রী। শ্রমমন্ত্রী, জেলাশাসক ও কারখানা কর্তৃপক্ষের বৈঠক করে ওই সময়ের মধ্যে সমস্যার সমাধান করতে নির্দেশ দিয়েছেন মমতা।

আরও পড়ুন-কাজে গাফিলতি বরদাস্ত নয়, কড়া প্রশাসক মমতা

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...