Saturday, June 20, 2026

নোংরা রাজনীতি, ইস্ট-ওয়েস্ট উদ্বোধন বয়কটে রাজ্য

Date:

Share post:

রাজ্যে ইস্ট ওয়েস্ট মেট্রোর উদ্বোধন। অথচ আমন্ত্রিত নন মুখ্যমন্ত্রী! কেন্দ্রের এই ন্যক্কারজনক রাজনীতির প্রতিবাদে অনুষ্ঠান বয়কট করছেন আমন্ত্রিত সাংসদ, মন্ত্রী, মেয়র। ফলে আজ ইস্ট ওয়েস্ট মেট্রোর উদ্বোধন রাজ্য সরকারের প্রতিনিধিরা থাকছেন না। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল, বাবুল সুপ্রিয়দের হাতেই উদ্বোধন হবে। ঘটনার তীব্র নিন্দা রাজনৈতিক মহলে। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন এই প্রকল্প শুরু। আর তিনিই আমন্ত্রিত নন! বিজেপির যুক্তি, যেখানকার প্রকল্প সেখানকার মেয়র কৃষ্ণা চক্রবর্তী, বিধায়ক তথা মন্ত্রী সুজিত বসু, সাংসদ কাকলি ঘোষদস্তিদারকে আমন্ত্রণ করা হয়েছে। আর যদি আমন্ত্রণের কথাই বলা হয়, তাহলে ২০০৯ সালে টালিগঞ্জ থেকে গড়িয়া পর্যন্ত মেট্রোর উদ্বোধনে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকেও আমন্ত্রণ করা হয়নি। তাহলে এক্ষেত্রে কেন দোষ দেওয়া হচ্ছে?

প্রথম পর্যায়ে ইস্ট-ওয়েস্ট চলবে সেক্টর ফাইভ স্টেশন থেকে সল্টলেক স্টেডিয়াম স্টেশন পর্যন্ত। ৫.‌৮ কিলোমিটার এই পথে ট্রেনটি অতিক্রম করবে ৬টি স্টেশন। সেগুলি হল, সেক্টর ফাইভ করুণাময়ী, সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার, বেঙ্গল কেমিক্যাল এবং সল্টলেক স্টেডিয়াম। প্রতিটা স্টেশনকে এক একটা থিমে সাজানো হয়েছে বলে জানা গেছে। উদ্বোধনের দিন এই গোটা পথটাই অতিক্রম করবে ট্রেন। একটি ট্রেনই চালানো হবে। সময় লাগবে ১৪ মিনিট। শুরুর দিনে কোনও অসুবিধা নতুন করে ধরা না পড়লে, কাল অর্থাৎ শুক্রবার থেকেই যাত্রীদের নিয়ে পুরোদমে ট্রেন চলবে এই রুটে। শুরুর পরে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ট্রেন চলবে বলে জানা গেছে। প্রাথমিক ভাবে ২০ মিনিট অন্তর ট্রেন চালানো হবে। পরে যাত্রীসংখ্যা বাড়লে ট্রেনের সময়সূচিরও পরিবর্তন হবে।
থাকছে ৫ ও ১০ টাকার টিকিট।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...