Wednesday, April 8, 2026

ঐশীকে সামনে রেখে পথে প্রতিবাদে বামেরা

Date:

Share post:

জেএনইউ-র ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষকে সামনে রেখে সিএএ, এনআরসি এবং এনপিআর-এর বিরুদ্ধে কলকাতার রাজপথে প্রতিবাদ মিছিল করল বামেরা। বৃহস্পতিবার, ক্যাম্পাসের ভিতরে অনুমতি না পেয়ে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে সভা করেন ঐশী ঘোষ। কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করেন বাম ছাত্র, নেতা ও মনোভাবাপন্ন ব্যক্তিরা। প্রথম সারিতে ছিলেন পরিচালক তরুণ মজুমদার, নাট্যকার চন্দন সেন, অভিনেতা বিমল চক্রবর্তী সহ বিশিষ্টরা। মিছিলের একদম শেষের দিকে ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিআইএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র সহ বাম নেতৃত্বরা। এদিনের মিছিলে ছিল না কোনও দলীয় পতাকা। জাতীয় পতাকা নিয়ে মিছিলে পা মেলান পড়ুয়া থেকে সাধারণ মানুষ। হাতে ছিল ভগৎ সিং সহ কাজি নজরুল ইসলামের মতো বাংলার মণীষীদের ছবি। ঐশি ঘোষ বলেন, দেশের মধ্যে বিভেদ হতে দেব না। এনআরসি, সিএএ নিয়ে কোনও উত্তর দেব না, কাগজ দেখাব না।

Related articles

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...

সিএবির টি২০ লিগে বাড়ল দল সংখ্যা, কঠিন সময়ে রাহানেকে পরামর্শ সৌরভের

আসন্ন মরশুমে আরও বড় কলেবড়ে হতে চলেছে বেঙ্গল প্রো টি২০ লিগ(Bengal Pro T20 League)। নতুন দল যুক্ত হল...

ভোটার তালিকা থেকে বাদ ৫০ লক্ষ! দুর্যোগ উপেক্ষা করেই কমিশনের বিরুদ্ধে অনশনে বাংলা পক্ষ

ভোটার তালিকায় নজিরবিহীন কোপ। প্রায় ৫০ লক্ষ বৈধ বাঙালির নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে এবার রণংদেহি মেজাজে...

কখন শুরু যুদ্ধ: কী কী হারাবে আমেরিকা, তথ্য পেশ ইরানের

একদিকে মার্কিন রাষ্ট্রপতি গরম গরম হুমকি দিচ্ছেন ইরানকে ধ্বংস করে দেওয়ার। অন্যদিকে মার্কিন মন্ত্রীরা বারবার দাবি করছেন সন্ধির...