Friday, June 12, 2026

মিথ্যা প্রচার করে এরাজ্যে বিজেপির মোকাবিলা করা যাবে না, সাফ কথা দিলীপের

Date:

Share post:

দিল্লিতে দলের ভরাডুবির পর বিজেপির কী কী শিক্ষা নেওয়া উচিত তা নিয়েই টুইট করেছেন স্বপন দাশগুপ্ত। যা নিয়ে রীতিমতো অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব। ওয়াকিবহলমহলের মত, দিল্লির প্রসঙ্গ তুলে আদতে বাংলার বিধানসভা নির্বাচন নিয়ে বার্তা দিতে চেয়েছেন স্বপন দাশগুপ্ত।যদিও এই প্রসঙ্গটিকে আমল দিতে চাননি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
বরং তিনি রাজ্যের বিরোধীদের নিশানা করে বলেন, বিরোধীরা মিথ্যা কথা বলছেন । তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীও মিথ্যা বলছেন। রাজ্যে পরিবর্তন হয়েছে বলে যা বলা হচ্ছে তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন রাজ্যের মানুষ। আসলে ঘুঘুর বাসা তৈরি হয়েছে। সেই ঘুঘুর বাসাতে এসে কারা থাকেন, সেই প্রশ্ন তোলেন তিনি। সবাইকে ছেঁটে বাদ দিতে গেলে দলটাই উঠে যাবে।
সরাসরি তৃণমূলের নাম না করে তাঁর ইঙ্গিত, সেখানে ওনার পার্টির নেতারা থাকেন। কেউ কেউ বলছেন রাজ্যে এনআরসি করতে গেলে মৃতদেহের উপর দিয়ে যেতে হবে। কিন্তু তাঁর কটাক্ষ, মৃতদেহ কোথায় সবই তো কঙ্কাল। বলা হচ্ছে গণবিবাহের নামে আদিবাসী মেয়েদের ধর্মান্তকরণ করা হচ্ছে। ভোটে জেতার জন্য বিজেপির কারোকে ধর্মান্তকরণ করার দরকার পরে না। সবই মিথ্যা প্রচার। মাঠে নেমে বিজেপির মোকাবিলা করতে শাসকদল ভয় পাচ্ছে বলে তিনি মন্তব্য করেন। এমনকি বামেরা দিল্লিতে এনআরসির বিরুদ্ধে সরব হচ্ছেন, এখানে তার বিরুদ্ধে মিটিং মিছিল করছেন। অথচ ওদের অস্তিত্ব কোথায় ?

Related articles

সাইয়ের প্রকল্প বাস্তবায়নে জোর, ডুরান্ড কমিটির সঙ্গে বৈঠকে ক্রীড়ামন্ত্রী

ক্রীড়া দফতরের দায়িত্ব নিয়েই দ্রুত কাজ শুরু করে দিলেন ইন্দ্রনীল খাঁ(Dr.Indranil Khan)। শুক্রবার দফায় দফায় বৈঠক সারলেন রাজ্যের...

ক্রীড়া চিকিৎসা ও প্রযুক্তির মেলবন্ধন: অনুষ্ঠিত হল ‘স্পোর্টসমেড ২০২৬’ আন্তর্জাতিক সেমিনার

শুক্রবার কলকাতায় অনুষ্ঠিত হল একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সেমিনার— 'স্পোর্টসমেড: ফ্রম পারফরম্যান্স টু প্রিভেনশন' (SportsMed: from Performance to Prevention:...

মুখ্যমন্ত্রীর নজরে BGBS-এর ৬৩৫ কোটি টাকার বরাত!

BGBS-এ এলাহী খরচ। একটি নির্দিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকেই বরাত। নতুন সরকারের আতসকাচের চলায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে...

গ্রেফতার হবেন ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী! কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ

গ্রেফতার হতে পারেন- এই আশঙ্কায় প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen) এবং তাঁর স্ত্রী আগাম জামিনের আবেদন জানিয়েছেন...