Sunday, April 5, 2026

বিরোধীদের অভিযোগের জবাবে বিধানসভায় আক্রমণাত্মক মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বিরোধীদের অভিযোগের জবাবে শুক্রবার বিধানসভায় রীতিমতো আক্রমণাত্মক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ কথা, প্রতিদিন মিটিং মিছিল করছে বিরোধীরা, অথচ অভিযোগ করা হয় আমরা অনুমতি দিই না। যদি অনুমতি নাই দিই তবে প্রত্যেকদিন মিটিং মিছিল হচ্ছে কী করে ? সরকারি সম্পত্তি নষ্ট করা হচ্ছে, তবু কাউকে গ্রেফতার করা হয় না কেন ? প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।
রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, গত আট বছরে 194 জন মারা গেছেন। এর মধ্যে তৃণমূলের সমর্থকও আছে।সরকারি কর্মচারীদের ডিএ প্রসঙ্গে তিনি বলেন, আগের 90 শতাংশ বকেয়া পরিশোধ করে দিয়েছি।রাজ্যে ষষ্ঠ বেতন কমিশন চালু হয়েছে। টাকা নেই আস্তে আস্তে সব দিয়ে দেব। বেতন কমিশন নিয়ে বিধানসভায় এমনই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

Related articles

গঙ্গায় জমি-বাড়ি-জীবন: ভাঙনে নীরব কেন্দ্র, শাহর জবাব দাবি মমতার

মুর্শিদাবাদ মালদহের একটা বড় অংশ প্রতিবছর চলে যায় গঙ্গা গর্ভে। যে নদীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের সরকারের বাংলার সেই...

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...

হার্টফুলনেস মেডিটেশন সেন্টারে গানের সুরে একাত্ম ধ্যানের গভীরতা

জীবনে ভালো থাকতে গেলে হৃদয়ে প্রশান্তি আর অন্তরের অন্তস্থলে নিমজ্জিত গভীরতাকে স্পর্শ করতে হয়। কাজটা সহজ নয়, আবার...

গোবিন্দভোগ রফতানিতে কেন্দ্রের নিষেধাজ্ঞা: রায়না থেকে তোপ অভিষেকের

বাংলার কৃষিজীবী মানুষের জন্য যেখানে প্রতিটি ধাপে একের পর এক সহায়ক প্রকল্প ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,...