Wednesday, May 13, 2026

ভালবাসার গভীরতা কি একদিনে মাপা যায়?

Date:

Share post:

“শহর জুড়ে যেন প্রেমের মরশুম…”
আজকের কিশোর প্রজন্ম হয়ত দেখেছে, কিন্তু তারুণ্যের শেষ প্রান্তে যাঁরা পৌঁছেছেন, তাঁরাও মা-বাবাকে প্রেমের জন্য একটি বিশেষ দিন পালন করতে দেখেননি। ‘ভ্যালেন্টাইনস ডে’ শব্দটা সেই সব বাবা-মায়েদের থোড়-বড়ি-খাড়া জীবনে বেশ বেমানান। তাহলে কি তাঁদের জীবনে প্রেম নেই? হাতে হাত রেখে, কাশির ওষুধ বাড়িয়ে দিয়ে, পছন্দের খাবার রেঁধে, ওভার টাইমের টাকা দিয়ে একটা দামী শাড়ি কিনে দিয়েই ইতি পড়ে ভালবাসায়?
কর্তার সুগারটা বেড়েছে তাই তাঁর জন্য আলাদা করে তেতো রান্না, গিন্নির ধুলোয় অ্যালার্জি তাই তাঁর পছন্দের গীতবিতানটা নামিয়ে ধুলো ঝেড়ে দেওয়া, বাজার থেকে পছন্দের মাছ বা শাক নিয়ে আসা এবং গজগজ করতে করতেও কর্তার জন্য অবেলায় সেই শাক-চচ্চড়ি রাঁধা-এই ভাবেই নিজেদের ভালবাসার তরীটা বেয়ে চলেছেন তাঁরা।
বিশেষ কোনও দিনে রঙিন কাগজে মোড়া গিফট নয়, রেস্তোরাঁর নরম আলোয় পানীয় সহযোগে নৈশভোজ নয়, পুরনো ক্যাসেট প্লেয়ারটা সারিয়ে তাতে সন্ধ্যা-আরতি-লতা-গীতা-হেমন্ত-মান্না-শ্যামল শুনেই তাঁরা রোমান্টিক। আর তার জন্য রেশ রাখা শীত আর বসন্তের আগমনের মাঝে কোনও আনচান করা দুপুর বা শিরশিরানি সন্ধের প্রয়োজন হয় না। প্রয়োজন হয় বিশ্বাসের, পারস্পরিক বোঝাপড়ার, সুখ-দুঃখ ভাগ করে নেওয়ার ইচ্ছের। সেটা যাঁদের আছে ‘ভ্যালেন্টাইনস ডে’ তাঁদের কাছে নিতান্ত একটা দিন মাত্র। বা সদ্য বিবাহিত ছেলে-মেয়ে বা প্রেমে পড়া নাতি-নাতনিদের থেকে শোনা রূপকথার গল্প।
কিন্তু ‘ভ্যালেন্টাইনস ডে’ পালন করার পরের দিনই যদি শুকনো গোলাপের পাপড়ির মতো ঝরে যায় হাসি, যদি সন্দেহের বীজ পুঁতে যায় সম্পর্কের ভিতে, যদি কথার পরে কথা সিলিং ছুঁয়ে যায়- তাহলে একটা দিন উদযাপন বাঁচাতে পারবে তো সব কিছু! ভালবাসার গভীরতা কি একদিনে মাপা যায়? না কি নিত্যদিন ছোটখাটো চাওয়া-পাওয়া, দেওয়া-নেওয়ার মধ্যে বাঁচিয়ে রাখতে হবে লাল গোলাপকে? উত্তর খুঁজছে দুই প্রজন্মই।
“বাতাসে বহিছে প্রেম / নয়নে লাগিল নেশা / কারা যে ডাকিল পিছে / বসন্ত এসে গেছে…”

Related articles

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...