Sunday, June 28, 2026

মাধ্যমিকের আগে মাইক বাজানো নিয়ে উত্তপ্ত ২ স্কুল

Date:

Share post:

মাধ্যমিক পরীক্ষার আগে মাইক বাজানো নিয়ে উত্তপ্ত ২ স্কুল। অভিযোগ, মাধ্যমিক পরীক্ষার আগে বিনা অনুমতিতে স্কুলের মাঠে মাইক বাজানো হয়েছে। ঘটনাটি ঘটেছে কানাইপুর পঞ্চায়েতের বরোবহেরা স্কুলের মাঠে। অভিযোগের তির নবগ্রাম পঞ্চায়েতের শিশুভারতী হাই স্কুলের দিকে।
ঘটনা কী?
শুক্রবার, কানাইপুর পঞ্চায়েতের বরোবহেরা স্কুলের মাঠে ক্লাস চলাকালীন মাইক বাজিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা করেছে নবগ্রাম পঞ্চায়েতের শিশুভারতী হাইস্কুল। বরোবহেরা প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষিকার জানান, এই মাঠটি অর্ধেক স্কুলের ও অর্ধেক স্থানীয় ক্লাবের। অভিযোগ, শিশুভারতী স্কুল ক্রীড়া প্রতিযোগিতার কথা তাঁদের জানিয়েছিল। যেহেতু তাঁদের স্কুল খোলা থাকবে আর কয়েকদিন পরেই মাধ্যমিক পরীক্ষা সেই কথা ভেবে বরোবহেরা স্কুলের তরফ থেকে শিশুভারতী স্কুলকে অনুষ্ঠানের জন্য অনুমতি দেওয়া হয়নি। অন্যদিকে, শিশুভারতী স্কুল কর্তৃপক্ষ জানায়, স্থানীয় ক্লাব ও পঞ্চায়েতের অনুমতি নিয়ে মাইক বাজিয়ে এই অনুষ্ঠান করেছে। এমনকী স্থানীয় ক্লাবের সদস্যদের দাবি, তাঁরা পঞ্চায়েতকে জানিয়ে শিশুভারতী স্কুলকে অনুমতি দিয়েছে। কিন্তু কানাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আচ্ছেলাল যাদব বলেন, স্থানীয় পঞ্চায়েত সদস্য তাঁকে এই বিষয়টা জানিয়েছিল। যেহেতু স্থানীয় সদস্য এই বিষয়টির অনুমতি দেননি, তাই পঞ্চায়েতের তরফ থেকে কোনও অনুমতি দেওয়া হয়নি।
এই মাঠে অনুষ্ঠান নিয়ে বিতর্ক চলছেই। কিছুদিন আগে এই স্কুল মাঠে স্কুল চলাকালীন মাইক বাজিয়ে মেলা করার অভিযোগ উঠেছিল। এবার একদম মাধ্যমিক পরীক্ষার আগে স্কুল চলাকালীন কোনও অনুমতি ছাড়া কীভাবে অন্য একটি স্কুল মাইক বাজিয়ে ক্রীড়া প্রতিযোগিতা করছে সেই বিষয়ে উঠছে প্রশ্ন।

Related articles

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...