Sunday, June 28, 2026

বিজেপি মতাদর্শের জন্য লড়ে, শুধু জেতার জন্য নয়: অমিত শাহ

Date:

Share post:

অন্য দলের সঙ্গে বিজেপির মৌলিক পার্থক্য এটাই যে আমরা মতাদর্শের জন্য লড়ি, শুধুমাত্র জেতার জন্য নয়। ক্ষমতায় থাকার জন্য বহু রাজনৈতিক দল সুযোগ-সুবিধে মত অবস্থান পরিবর্তন করলেও বিজেপি তা করে না। মন্তব্য প্রাক্তন বিজেপি সভাপতি ও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। লোকসভায় 303 টি আসনে জিতে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, দিল্লি বিধানসভার ফল কি বিজেপির জনপ্রিয়তা ও সমর্থন হ্রাসের ইঙ্গিত? এই প্রশ্নের জবাবে অমিত শাহ বলেন, কখনই তা নয়। তাহলে দিল্লি লোকসভা ভোটে শূন্য পাওয়ার পর বিধানসভা ভোটে আপ এই ফল করত না। একটা নির্বাচনের জয়-পরাজয় দিয়ে কোনও রাজনৈতিক দলের অস্তিত্ব নির্ধারণ করা যায় না। বিজেপি মতাদর্শের জন্য সারা বছরই লড়াই করে, নির্বাচন থাক আর না থাক। শুধু ভোট এলে মতাদর্শ প্রচারের একটা বাড়তি সুযোগ তৈরি হয়, এই যা। শাহ প্রশ্ন তোলেন, মিডিয়া বিজেপিকে নিয়ে এত কথা বললেও এই ভোটে কংগ্রেসের ফল নিয়ে নিশ্চুপ কেন? আমি কংগ্রেসকে নিয়ে বলি, কারণ ওরাই একমাত্র জাতীয় দল।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...