Sunday, June 7, 2026

চোখের জল ফেলতে হয়েছিল ইস্ট-ওয়েস্ট মেট্রোর টাকা জোগাড় করতে,  একটা খবর তো দিতে পারত : মুখ্যমন্ত্রী

Date:

Share post:

ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধন হয়েছে বৃহস্পতিবার। কিন্তু আমন্ত্রণ জানানো হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইস্যুতে বিতর্কও কম হয়নি। পুরো পরিস্থিতিতে ব্যথিত মুখ্যমন্ত্রী। শুক্রবার বিধানসভায় দাঁড়িয়ে দুঃখপ্রকাশ করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “তখন ইউপিএ সরকারে ছিলাম। কষ্ট লাগে। চোখের জল ফেলতে হয়েছিল প্রকল্পের টাকা জোগাড় করতে। আমার ছবির দরকার ছিল না। একটা খবর তো দিতে পারত।”

প্রসঙ্গত, ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, পুরমন্ত্রী, মুখ্যসচিব কাউকেউ আমন্ত্রণ জানানো হয়নি বলে বুধবার দাবি করে শাসকশিবির। শুধুমাত্র আমন্ত্রণ করা হয়েছিল স্থানীয় সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, বিধায়ক সুজিত বসু এবং কৃষ্ণা চক্রবর্তীকে। কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ না জানানোর জন্য উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করে রাজ্য।

এই পরিস্থিতে বৃহস্পতিবার রাজ্যের দাবি উড়িয়ে মেট্রোর দাবি করে যে, গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।নবান্নে গিয়েছিলেন মেট্রোর এক আধিকারিক। সশরীরে গিয়ে ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানান তিনি। রেলমন্ত্রী পীযূষ গয়ালের নির্দেশে মুখ্যমন্ত্রীকে নিমন্ত্রণ করতে যাওয়া হয়।তবে শেষপর্যন্ত বৃহস্পতিবার সন্ধেয় ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্য সরকারে তরফে কোনও মন্ত্রীই উপস্থিত ছিলেন না। দেখা যায়নি শাসক শিবিরের অন্য কোনও নেতাকেও। উদ্বোধনী অনুষ্ঠানে বাবুল সুপ্রিয়কে বলতে শোনা যায়, “রাজ্যের কেউ থাকলে ভালো লাগত।”

 

Related articles

১৪০০ কিলোমিটার পেরিয়ে অধ্যাপিকাকে খুনের ছক, বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি 

ফ্ল্যাট থেকে অধ্যাপিকার রক্তাক্ত দেহ উদ্ধারের কয়েক দিনের মধ্যেই তদন্তে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন...

অভিষেকেরই নজর কাড়লেন সুথার, আফগানদের চাপে ফেলল ভারত

মুল্লানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে দ্বিতীয় দিনও দাপট দেখাল ভারত(India), জয়ের গন্ধ পেতে শুরু করেছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে...

সিট ছাড়তে বললেনি নেত্রী: ভিডিও বার্তায় স্পষ্ট জানালেন ইউসুফ

লোকসভার আসন ছাড়তে বলেছিলেন খোদ তৃণমূল নেত্রী (Mamata Banerjee)। এই গুজবেই নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন বহরমপুরের...

দুর্গাপুরে গণধর্ষণ, শিঁকেয় উঠেছে নারী নিরাপত্তা

চরম নৈরাজ্য বাংলায়! কৃষ্ণনগরের রেশ কাটার আগেই এবার দুর্গাপুরে (Durganagar) এক কিশোরীকে গণধর্ষণের (Gang Rape) অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই...