Sunday, June 28, 2026

ভ্যালেন্টাইন্স ডে-র সকালে শ্বশুরবাড়ির সামনে প্ল্যাকার্ড হাতে যুবক

Date:

Share post:

স্ত্রীকে ফিরে পেতে প্রেমের দিবসে ধর্নায় বসলেন এক যুবক। ৬বছরের প্রেমের সম্পর্ক তাঁদের। আইন মেনে রেজিস্ট্রি করেন ২ প্রাপ্ত বয়স্ক যুবক-যুবতী। তবে, সামাজিক ভাবে বিয়ে হয়নি। করা হয়নি সংসার। অভিযোগ, তার আগেই স্ত্রীকে নিয়ে পালিয়ে গিয়েছেন তাঁর শ্বশুর।
বর্ধমান শহর লাগোয়া সরাইটিকরের চ্যাণ্ডেল পাড়ায় বাড়ি শেখ রেজাউলের। সরাইটিকর দক্ষিণপাড়ার বাসিন্দা এক তরুণীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক তৈরি হয় বছর ছয়েক আগে। চলতি বছর জানুয়ারি মাসে তাঁরা বিয়েও করেন আইন মেনে। এরপরই শুরু হয় সমস্যা। মেয়েটির বাড়ির লোকজন এই সম্পর্কের কথা জানতেনই না। ছেলেটির বাড়ির লোক মেনে নিয়েছিলেন মেয়েটিকে। কিন্তু বিয়ে মানতে নারাজ মেয়ের পরিবার। তাঁদের কলেজ পড়ুয়া মেয়ে বেকার যুবককে বিয়ে করার পরে পরিস্থিতি আরও জটিল হয়।
এরপরই কাউকে না জানিয়ে একদিন স্ত্রী ও পুত্র-কন্যাকে নিয়ে দক্ষিণপাড়া থেকে অন্যত্র চলে গিয়েছেন রেজাউলের শ্বশুর। কোথায় গিয়েছেন সে বিষয়ে মুখ খুলছেন না প্রতিবেশীরাও।
এদিকে স্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে না পেরে দিশেহারা অবস্থা রেজাউলের। স্ত্রীকে ফিরে পেতে শ্বশুরবাড়ির বাইরে প্রেম দিবসে প্ল্যাকার্ড নিয়ে ধর্নায় বসেন রেজাউল। কোনও প্ল্যাকার্ডে তাঁদের যুগলের ছবি, কোনওটায় স্ত্রীকে ফিরিয়ে দেওয়ার আর্জি। স্ত্রীকে ফিরে পেতে ভ্যালেন্টাইন্স ডে-র সকালে প্রায় ২ঘণ্টা ধর্না দেন ওই যুবক।


Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...