Sunday, June 7, 2026

স্বরূপের গ্রেফতারিতে ‘৭২ ঘণ্টা চ্যালেঞ্জ’ জয়ের উদযাপন দেব- অনির্বাণের!

Date:

Share post:

টলিপাড়ার ‘বয়কট সংস্কৃতি’ প্রায় দেড় বছরের জন্য কাজ কেড়ে নিয়েছিল অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya)কাছ থেকে। কিন্তু এবার স্টুডিও পাড়ায় ‘সুদিন’ ফিরেছে বলে দাবি শাসকদলের। রাজ্যে সরকার পালাবদলে ব্যাকফুটে বিশ্বাস ব্রাদার্স, গ্রেফতার ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। এতেই খুশির হাওয়া ‘দেশু ৭’-র শ্যুটিং সেটে। নাম না করে ইঙ্গিতপূর্ণ পোস্টে ফেডারেশন সভাপতি ও সমালোচকদের খোঁচা দেবের (Dev)।

স্বরূপ বিশ্বাস জমানয় নিষিদ্ধ তারকাদের মূলস্রোতে ফেরাতে সাংসদ অভিনেতা দেব (Dev) ৭২ ঘণ্টার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন ‘ইন্ডাস্ট্রি’ম্যান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। টলিপাড়ার প্রভাবশালীদের তোয়াক্কা না করে অনির্বাণকে নিয়ে আগামী ছবি করার ঘোষণা করেছিলেন সদর্পে। সেইমতো কাজও শুরু হয়ে যায়। এরপরই রাজ্য বিধানসভা ভোটের ফল বেরোতে দেখা যায় ভরাডুবি হয়েছে তৃণমূলের (TMC)। শুরু হয় নেতাদের গ্রেফতারি। সেই তালিকায় বাদ থাকেনি স্বরূপের নামও। তারপরই খোশমেজাজে গান গাইতে দেখা গেছে অনির্বাণকে। এবার দেবের (Dev ) প্রতিক্রিয়ার অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। শনিবার সোশ্যাল মিডিয়া পোস্টে, ‘দেশু ৭’-এর (Desu-7) সেট থেকে সহঅভিনেতা অনির্বাণের সঙ্গে একটি ছবি আপলোড করেন মেগাস্টার। লেখেন, ‘৭২ ঘণ্টা। সময় বদলায়, বিশ্বাস বদলায়, সত‍্যি কখনও বদলায় না। বন‍্যেরা বনে সুন্দর, শিল্পীরা শিল্পে। আজ দেশু ৭-এর প্রথম দিন, একসঙ্গে।’ আসলে যে তিনি ‘বিশ্বাস ব্রাদার্স’ এবং নিজের সমালোচকদের খোঁচা মেরেছেন সে কথা আর বলার অপেক্ষা রাখে না। ‘বন্য’ এবং ‘শিল্পী’ শব্দের ইঙ্গিতপূর্ণ ব্যবহারের মধ্যেই দেব (Dev) নাম উল্লেখ না করেই সবটা বুঝিয়ে দিয়েছেন। অনির্বাণের সঙ্গে তাঁর বন্ডিং দেখে উচ্চশিত অনুরাগীরা। ‘দেশু ৭’ (DESU 7) মুক্তি পাবে চলতি বছরের পুজোয়।

Related articles

‘ডায়মন্ড সিস্টেম’, উৎপল সিনহার কলম 

" পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল ... " অমল দত্ত বনাম পিকে, কাতানেচিও বনাম ডায়মন্ড, মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল। উত্তেজনায় থরথর। চায়ের...

ক্ষমতায় থাকলে বদমায়েশদের ভিড় বাড়ে: রাজ্যজুড়ে গ্রেফতারিতে সরব দেবাংশু

রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই তৃণমূলের (TMC) অন্দরে এবার ক্ষোভের আবহ। দুর্নীতি, তোলাবাজি ও বোমা বিস্ফোরণের মতো গুরুতর অভিযোগে...

মোলিনার দলের বিরুদ্ধে জয় আর্জেন্টিনার, কেন খেললেন না মেসি?

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে জয় পেল মেসিহীন আর্জেন্টিনা(Argentina)। গত বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ছিল হন্ডুরাস। ওই দেশটির কোচ...

প্রস্তুতি ম্যাচে জয়ের মধ্যেই ধাক্কা ব্রাজিলের, চোট পেয়ে অনিশ্চিত নির্ভরযোগ্য ফুটবলার

বিশ্বকাপের (FIFA World Cup) আগে শেষ প্রস্তুতি ম্যাচে মিশরের বিরুদ্ধে ২-১ গোলে জয় পেল ব্রাজিল(Brazil)। ব্রাজিলের হয়ে দু’টি...