Wednesday, June 24, 2026

“বিদেশের টাকায় বিরিয়ানি”, কলকাতার ‘শাহিনবাগ’ নিয়ে এ কী বললেন দিলীপ ঘোষ!

Date:

Share post:

কলকাতার ‘শাহিনবাগ’ নিয়ে বিস্ফোরক মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শনিবার, দলের সাংগঠনিক বৈঠকে তিনি বলেন, অশিক্ষিত, অসচেতন, মানুষকে রাস্তায় বসিয়ে বিদেশের টাকায় বিরিয়ানি খাওয়ানো হচ্ছে। দিল্লির শাহিনবাগ থেকে পার্কসার্কাস- একই চিত্র বলে কটাক্ষ করেন তিনি।

দিল্লি বিধানসভা নির্বাচনের আগে শাহিনবাগের আন্দোলনকে নিশানা করেন বিজেপি নেতৃত্ব। এমনকী, গুলি মারার নিদানও দেন কেউ কেউ। দিল্লি নির্বাচনে ভরাডুবি হয়েছে গেরুয়া শিবিরে। হারতে হয়েছে শাহিনবাগের ওখলা কেন্দ্রেও। এই পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বীকার করেন, এ ধরনের বিদ্বেষমূলক মন্তব্যের প্রভাব পড়েছে ভোটব্যাঙ্কে। কিন্তু তারপরেও দিলীপ ঘোষের এই ধরনের মন্তব্যে সমালোচনা রাজনৈতিক মহলে। অনেকে বলছেন দিল্লির বার্তা এখনও এসে পৌঁছয়নি বিজেপির বঙ্গ ব্রিগেডে। এদিন, জেএনইউ-র ছাত্র সংসদের সভাপতির কলকাতার কর্মসূচি নিয়েও কটাক্ষ করেছেন বিজেপি রাজ্য সভাপতি। তাঁর মতে, ঐশী ঘোষকে রাজ্যে আমদানি করে তাঁকে মুখ করতে চাইছে সাইনবোর্ডে পরিণত হওয়া বামফ্রন্ট।

আরও পড়ুন-জাহানারাকে নার্গিসের কুরুচিকর মন্তব্য, বিধানসভায় তুলকালাম

Related articles

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...