Saturday, June 27, 2026

চলন্ত স্কুল ভ্যানে আগুন, মর্মান্তিক পরিণতি শিশুদের

Date:

Share post:

চলন্ত স্কুল ভ্যানে আগুন লেগে মৃত্যু হল ৪ শিশুর। শনিবার ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের সাংরুরে। আহত বাকি ৮ পড়ুয়া স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

ওই ১২ জন শিশু সাংরুর জেলার লোংওয়াল শহরের সিমরন পাবলিক স্কুলের পড়ুয়া। এদিন দুপুরে স্কুল ভ্যানে বাড়ি ফিরছিল পড়ুয়ারা। স্কুল ভ্যান যখন লোংওয়াল-সিদসমাচার রোডে, তখনই আচমকা আগুন লেগে যায় তাতে। স্থানীয়দের তৎপরতায় আগুন নেভানো হয়। গাড়ি থেকে শিশুদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়েও যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ৪ শিশুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি পড়ুয়াদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি।

আরও পড়ুন-বিপুল লোকসানের বোঝা! তবে কি ব্যবসা বন্ধের সিদ্ধান্ত ভোডাফোনের?

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...